,

লিভ টুগেদারে সমস্যা কী

news-image

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা হিমু বিয়ে না করেই লিভ টুগেদার করছেন। এমন একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এ নিয়ে আলোচনা সরব শোবিজ পাড়া। বলা হচ্ছে, তৌফিক নওয়াজ নামের এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন হুমায়রা। বিয়ে না করেই তারা একই ছাদের নিচে বসবাস করছেন।

 

এ বিষয়ে বৃহস্পতিবার কথা বলে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার অভিনেত্রী হুমায়রা হিমুর সঙ্গে। তিনি বলেন, ‘এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে কথা বলা দরকার ছিল। আমার সঙ্গে কেউ কথা বলেনি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এসব সংবাদ প্রকাশ উচিত নয়। শোবিজে কাজের সূত্রে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়। তারা বাসায় আসে। এ নিয়ে কেউ যদি কৌতুহলী হয়ে পড়ে তবে কী বলার আছে!’

হিমু আরও বলেন, ‘লিভ টুগেদার করছি না। আমি পরিবারের সঙ্গেই বসবাস করি। আমি বাসায় না থাকলেও আমার অনেক বন্ধু বাসায় আসে। আর আমি লিভ টুগেদার করলে সমস্যা কী? আমি বুঝি না ব্যক্তিগত বিষয় নিয়ে সবার এত আগ্রহ কেন? সবাইকে শুধু বলব, অন্যের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন।’

 

হুমায়রা হিমুকে টেলিভিশন পর্দায় ইদানিং কমই দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চেষ্টা করছি বেছে বেছে কাজ করার। কাজের সংখ্যা বাড়াতে চাই না, মান বাড়াতে চাই। মানসম্পন্ন কাজে যুক্ত হয়ে সবার প্রিয় অভিনেত্রী হয়েই থাকতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা