,

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সরাইলের আরজু মিয়া নিহত (সর্বেশষ)

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : মধ্যপ্রচ্যের বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলের মো.আরজু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আল দারাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের আবদুল কাদিরের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। পারিবারিক সূত্র জানায়,আরজু মিয়া বাহরাইনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রহরির কাজে নিয়োজিত ছিলেন। নিহতের বড় ছেলে মো.ফারুক মিয়া (২৫) জানান, গত মঙ্গলবার বাহরাইনের স্থানীয় সময় বিকেলে পাঁচটার দিকে তাঁর বাবার সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয়েছিল। এসময় তাঁর বাবা (আরজু মিয়া) মুঠোফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় তিনি টাকা রিচার্জ করার কথা বলে ফোন রেখে দেন। রাতে পরিবারের লোকজন জানতে পারেন আরজু মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরজু মিয়ার ভাগিনা জিন্নত আলী (৪৫) বাহরাইন থেকে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানান, টাকা রিচার্জ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার আরজু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বুধবার সন্ধ্যায় আরিফাইল গ্রামে গিয়ে দেখা যায় আরজু মিয়ার মৃত্যুর খবরে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী জ্যেৎস্না বেগম (৪৫) বারবার মূর্ছা যাচ্ছেন। দ্রুত বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ছেলে ফারুক মিয়া। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারেনি তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে