বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় মুখোমুখি মার্কিন রুশ জঙ্গি বিমান

news-image

ফের বৈঠকের আহ্বান

সিরিয়ায় হামলা চালাতে গিয়ে প্রায় মুখোমুখি হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চারটি জঙ্গি বিমান। শেষ মুহূর্তে পথ পাল্টে রক্ষা পায় বিমানগুলো। এ ঘটনার পর পরই অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঠেকাতে ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ও মস্কো। এ বৈঠকে বিমান নিরাপত্তা নিয়ে চুক্তিও হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও মুখোমুখি হয়ে পড়েছিল দু'দেশের জঙ্গিবিমান। খবর এএফপি, সিএনএন ও বিবিসি অনলাইনের। সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর অবস্থানের ওপর হামলার সময় যুদ্ধবিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গতকাল বুধবারই ফের বৈঠকে বসার কথা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। আলোচনায় নতুন কয়েকটি প্রস্তাব নিয়ে কথা হবে বলে মস্কো জানিয়েছে। হামলার সময় দু'দেশের যুদ্ধবিমান একে অপরের খুব কাছাকাছি চলে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের সময় যাতে রুশ ও মার্কিন বিমানের মধ্যে অনিচ্ছাকৃত কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, গত শনিবার সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া দু'দেশেরই যুদ্ধবিমান যখন হামলায় অংশ নিচ্ছিল তখন কিছুক্ষণের জন্য তারা একে অপরের বেশ কাছে চলে আসে। মার্কিন কর্মকর্তারা জানান, দুটি রুশ ও দুটি মার্কিন বিমান সেসময় সিরিয়ায় আইএসের ওপর হামলা পরিচালনা করছিল। এক সময় বিমানগুলো পরস্পরের ১০ থেকে ২০ মাইলের মধ্যে চলে আসে। পাইলটরা বিমানগুলো খালি চোখেই দেখতে পাচ্ছিলেন। পরে তড়িঘড়ি করে গতিপথ পাল্টে সে যাত্রায় রক্ষা পায় বিমান চারটি। এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। রাশিয়া সিরিয়ায় বিমান হামলা শুরুর পর পরই রুশ জঙ্গিবিমানের সামনে পড়ে গিয়েছিল মার্কিন একটি বিমান। পরে সেটি অন্যদিকে সরে যায়। 
সিরিয়ায় ৩০ সেপ্টেম্বর রুশ হামলা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র অনিচ্ছাকৃত সংঘর্ষ ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে আসছে। ভুলবশত দু'দেশের বিমান একে অপরকে হামলা করে বসা বা কোনো বিমান দুর্ঘটনার আশঙ্কা নেহাতই অমূলক নয়। 


যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সতর্ক করে দিল তুরস্ক
যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সশস্ত্র সহায়তা দিচ্ছে এমন অভিযোগ এনে দেশ দুটির রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ডেমোক্রেটিক ইউনিট পার্টি সম্পর্কে আমরা তাদের আমাদের মনোভাব জানিয়ে দিয়েছি। তারা ১৯৮৪ সাল থেকেই নানা রকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। 

তুরস্ক নিজের দেশের কুর্দি দল এনআইডি এবং সিরিয়ার কুর্দি দল পিকেকেকে একই ধারার বিদ্রোহী দল বলেই মনে করে। তাই তাদের মতে, সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সশস্ত্র সহায়তা মানে তুরস্কের বিরুদ্ধে কুর্দিদের সহায়তা করার শামিল। 

আঙ্কারার পুলিশ ও গোয়েন্দাপ্রধান বরখাস্ত
তুরস্কে এক মিছিলে বোমা হামলার জেরে আঙ্কারার পুলিশ, গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বুধবার তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। গত শনিবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় কুর্দিদের এক শান্তিপূর্ণ মিছিলে ওই আত্মঘাতী বোমা হামলা ঘটনাটি ঘটে। হামলায় ৯৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮৬ জন।
মঙ্গলবার রাতে নিজস্ব ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই তিন বাহিনীর প্রধানকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, আগের বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে এবং কীভাবে আরও পেশাদারিত্বের সঙ্গে দু'পক্ষই বিমান হামলা চালাতে পারে সে বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। তবে সিরিয়ায় রুশ সামরিক অভিযানের কৌশলের সঙ্গে মার্কিন কোনো সম্পর্ক থাকবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। 
রাশিয়া ও ইরানের সঙ্গে কাজ করছে ইরাক
আইএস জঙ্গিগোষ্ঠী দমনে রাশিয়া, ইরান ও সিরিয়ার সঙ্গে মিলে কাজ করছে ইরাক। এ জন্য ইরাকের রাজধানী বাগদাদে স্থাপন করা হয়েছে যৌথ গোয়েন্দা তথ্য বিনিময় কেন্দ্র। গত সপ্তাহে এ কেন্দ্র থেকে তথ্য নিয়েই কারবালায় আইএসের গাড়িবহরে হামলা চালিয়েছিল ইরাক। ইরাকি এমপি ও প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির প্রধান হাকিম আল জামিলি এ তথ্য জানিয়েছেন।
খবর :রয়টার্স, বিবিসি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে