,

সরাইলে ৩ প্রতারক আটক : ইউএনও কে হুমকি, ১ জনের ২ মাসের কারাদন্ড

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে আইন সহায়তা কের্ন্দের (আসক) নাম ভাঙ্গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ৩ প্রতারককে আটক করেন এসি ল্যান্ড। গত বুধবার বিকালে সৈয়দটুলা গ্রামের নার্গিছ বেগমের অভিযোগের ভিত্তিতেই তাদের অফিসে অভিযান চালিয়ে কাগজপত্র সহ আটক করেন তিনি। আটকের পরই এদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ জমা দিতে থাকে ভুক্তভোগীরা। বিচারের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার দায় স্বীকার করে আটককৃত ৩ জন। তাদের পেছনে  সরাইলের প্রভাবশালী নেতৃস্থানীয় কিছু ব্যক্তির সম্পৃক্তার কথাও জানিয়েছে। নার্গিছের ১৮ হাজার টাকা প্রকাশ্যে ফেরত দেয় তারা। পরে সন্ধ্যায় সেলিম মুন্সীকে (৩৫) ২ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। আর নোয়াহাটি গ্রামের বাদশা মিয়া (৩০) ও শাহবাজপুর গ্রামের রিপনকে (৪০) অভিযোগকারীদের টাকা ফেরত দেয়ার শর্তে অঙ্গিকার নামায় স্বাক্ষর রেখে ছেড়ে দেয়া হয়। 
পুলিশ, ইউএনও অফিস ও ভুক্তভোগীরা জানায়, জায়গা জমি ও স্বামী-স্ত্রীর বিরোধ সহ নানান ধরনের মামলা নিস্পত্তির আশ্বাস দিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পড়া লেখা না থাকলেও এরাই সেজে বসেছে বিচারক। তাদের রয়েছে নিজস্ব আদালত জেলখানা ও উকিল। এমন প্রচারনাই তাদের মূল হাতিয়ার। থানা থেকে দেড়’শ গজ দূরে সরাইলের প্রাণকেন্দ্র অন্নদা স্কুল মোড়ের মার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে এদের আলিশান মার্কা একটি অফিস। বাহিরে রয়েছে বিশাল আকৃতির সাইনবোর্ড। উপজেলার প্রত্যেক গ্রামে রয়েছে তাদের নিয়োগকৃত দালাল। এরা মাঝে মধ্যে নিজেদেরকে সাংবাদিকও দাবী করে। গ্রামের অসহায় দরিদ্র খেঁটে খাওয়া নারী পুরুষরাই তাদের প্রধান টার্গেট। যে কোন সমস্যা সমাধানের বড় ধরনের আশ্বাস দিয়ে লোকজনকে কাছে টানে। এ চক্রটি দীর্ঘ দুই বছর ধরে অভিনব কৌশলে অজপাড়া গাঁয়ের লোকজনকে শোষন করে আসছে। অভিযোগকারীরা নাম নিবন্ধন করতে ফি দিতে হয় ৫-১০ হাজার টাকা। উভয় পক্ষকেই তাদের প্যাগে করা হয় নোটিশ। বাদী বিবাদী দুজনকেই দেয় তারা দ্রুত সমাধানের আশ্বাস। চুক্তি করা হয় ৩০-৬০ হাজার টাকার। কোন কোন ক্ষেত্রে লক্ষাধিক টাকাও দাবী করে বসে। টাকা হাতিয়ে নেয়ার পর তারা সেজে বসেন বিচারক। লোকজনকে শুধু তারিখ দিয়ে ঘুড়াতে থাকেন। উপকার না পেয়ে টাকা ফেরত চাইলে অভিযোগকারীদের সাথে প্রায়ই দেন-দরবার হয় তাদের। অনেক মহিলা পুরুষকে অফিসে মারধরের অনেক ঘটনাও ঘটেছে। প্রতিবেশীর সাথে জায়গার বিরোধ নিস্পত্তি করে দেয়ার কথা বলে সৈয়দটুলা গ্রামের নার্গিছের কাছ থেকে ১৮ হাজার টাকা নেয় ওই চক্রটি। পাঁচ মাস পেরিয়ে গেলেও কিছুই করতে পারেননি তারা। টাকা ফেরত পেতে ঘুরছে নার্গিছ। তাকে উল্টো জেলে পাঠানোর হমকি দিচ্ছে বাদশা গংরা। গত বুধবার বিষয়টি তিনি এ বিষয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে সহকারি কমিশার (ভূমি) মো. মঈনুল আবেদীন অফিসের কথিত তিন কর্মকর্তাকে আটক করে নিয়ে আসেন। এ সময় তাদের অফিস থেকে কিছু কাগজপত্রও উদ্ধার করা হয়। তাদেরকে আটকের খবর ছড়িয়ে পড়লে ঘন্টা খানেকের মধ্যে থানা চত্বরে ভিড় জমায় তাদের দ্বারা প্রতারিতরা। তারা একে একে বেশ কয়েকটি লিখিত অভিযোগ থানায় জমা দেয়। বিশুতারা গ্রামের আনু মিয়ার স্ত্রী জো¯œা বেগম (৫৫), নিজ সরাইল গ্রামের মুছা মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও সৈয়দটুলা গ্রামের সিরাজুল ইসলাম সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, জায়গা জমি, স্বামী-স্ত্রী সহ বিভিন্ন ধরনের মামলা পাইয়ে দেয়ার কথা বলে ১৫/২০/৩০ হাজার টাকা করে নিয়েছেন। তারা নিজেদেরকে ড্রেস বিহীন পুলিশ বলে পরিচয় দিয়েছেন। থানা পুলিশ নয় তারাই অভিযোগ পত্র জমা দিবেন। তারা আসামী ধরে জেলে পাঠাবেন সেটা ওরশিউড়া নয়। অন্য জায়গায়। সেখানে আসামীর সাথে কেউ দেখা করতে পারবে না। এক সময় আটককৃতরা প্রতারনার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার দায় স্বীকার করে। সন্ধ্যার পর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত চলাকালে আসামী সেলিম মুন্সী নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে পরবর্তীতে জেলে পাঠানোর হুমকি দেয়। পরে ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেন। বাদশা মিয়া ও রিপন মিয়াকে অঙ্গিকার নামায় স্বাক্ষর রেখে শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়। 

 

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু