,

চাঁদে এলিয়েন ধর্ষণ করল নারীকে!

news-image

সংবাদের শিরোনামে প্রায়ই ধর্ষণের কথা মানুষ পড়ে থাকেন। থানাতেও ধর্ষণের অভিযোগ দায়ের করতে আসেন ধর্ষিতা নারী অথবা তাঁর পরিবার। কিন্তু কোনও মহিলাকে এমন অভিযোগ আনতে কি কেউ শুনেছেন, যে তিনি এক এলিয়েনের দ্বারা ধর্ষিত হয়েছেন? পৃথিবীতে নয়, চাঁদের মাটিতে! শুনে অবাক লাগতে পারে, হাসিও পেতে পারে। কিন্তু সত্যিই এমনটা দাবি করেছেন এক প্রাক্তন বিমান বাহিনীর কর্মী। নিয়ারা তেরেলা ইসলে। আমেরিকার প্রাক্তন সেনা কর্মী ইসলে বিশ্বের প্রথম মহিলা, যিনি অভিযোগ করেছেন, খানিকটা সরীসৃপ আকারের একটি ভিন গ্রহের প্রাণী তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে। তাও আবার চাঁদের মাটিতে!

২৫ বছর বয়সে নেভাদায় রাডার ট্র্যাকিং অফিসার হিসেবে কাজ করার সময় নাকি তাঁর সঙ্গে এই অভাবনীয় ঘটনাটি ঘটে। ইসলের বর্ণনা অনুযায়ী, মানুষের মতো আকৃতি অথচ একটি লেজ রয়েছে। চোখ দু'টি হলুদ রঙের ও লম্বালম্বি চেরা। এমনই অদ্ভূত চেহারার প্রাণী তাঁকে চাঁদের এক প্রান্তে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। তাঁকে মাদক জাতীয় কোনও দ্রব্য খাইয়ে দেওয়া হয়েছিল বলে ঘটনাটি এখন স্পষ্ট মনে পড়ে না ইসলের। সেই কারণে তিনি সম্মোহনের মাধ্যমে ঘটনাটি মনে করার চেষ্টা করেন। হিপনোসিজম অথবা সংবেশনের মাধ্যমে তিনি এই ঘটনা মনে করেছেন। এই ধরনের খবরকে সংবাদমাধ্যম উৎসাহ দেয় না। অথবা সত্যি বলে দাবিও করে না। কেবলমাত্র ইসলের অভিযোগের ওপর ভিত্তি করেই এমন বিরল খবর আপনাদের সামনে তুলে ধরা হল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের