বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইল বরিশালের, সিলেটে আফ্রিদি, ঢাকার সাঙ্গাকারা

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম আকর্ষণ আগেও ছিলো বিদেশী খেলোয়াড়রা। এবারও তার ব্যতিক্রম নেই। এমনিতে খেলোয়াড় নিতে হবে বাই চয়েস নিয়মে। কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো চাইলে বিদেশী খেলোয়াড়দের সাথে আগেই চুক্তি করে ফেলতে পারে। ছয়টি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের সাতজন বড় তারকাকে এর মধ্যে দলে ভিড়িয়েছে। যার মধ্যে আছেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদিরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনে এই কথা জানালেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তার দেয়া তথ্য অনুসারে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দলে নিয়েছে ঢাকা ডিনামাইটস। ওয়েস্ট ইন্ডিজের গেইলকে নিয়েছে বরিশাল বুলস।players শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানকে দলে টেনেছে চিটাগাং ভাইকিংস। পাকিস্তানের শহীদ আফ্রিদি খেলবেন সিলেট রয়্যালস দলে। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে। আর শ্রীলঙ্কার থিসারা পেরেরা হয়েছেন রংপুর রাইডার্সের। খেলোয়াড় টানার দৌড়ে একটু এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা দলে নিয়েছে পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনকে।


বিপিএলের বেধে দেয়া তালিকা থেকেই খেলোয়াড় টানতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। তবে এর বাইরে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে খেলোয়াড় টানার সুযোগটা বিপিএল দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে। অবশ্য বেধে দেয়া ৭০ হাজার ডলারের বেশি পারিশ্রমিক দেয়ার দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে না। আগামী ২০ নভেম্বর শুরু হবে তৃতীয় বিপিএল। ১৫ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান