,

এমপি লিটন গ্রেফতার

news-image

শিশু সৌরভকে গুলি করে আহত করায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে বুধবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ১২ অক্টোবর লিটনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। তাকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
১৩ অক্টোবর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এমপি লিটনকে হাইকোর্টের দেওয়াআত্মসমর্পণের নির্দেশনা স্থগিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন উপস্থাপন করেন।
১৪ অক্টোবর সুপ্রীম কোর্টের চেম্বার বিচারপতি লিটনের আত্মসমর্পণের নির্দেশনার আদেশ স্থগিত করে দেন। ফলে তাকে গ্রেফতারে আর কোনো বাধা রইল না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
২ অক্টোবর সকালে এমপির লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার দু’পায়ে গুলি লাগে। ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
ওই ঘটনায় এমপির শাস্তি দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের