,

সরাইলের আরজু মিয়া বাহরাইনে প্রাইভেটকারের চাপায় নিহত

news-image

বাহরাইনে প্রাইভেটকারের চাপায় আরজু মিয়া (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত আরজুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে। তার ছেলে ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে তার বাবা বাহরাইনের আল দারাজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বাবার এক সহকর্মী ফোনে এ দুর্ঘটনার খবর জানিয়েছেন। ফারুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার বাবার মৃতদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিন সন্তানের জনক আরজু মিয়ার মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা