বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশে মোকতাদির চৌধুরী এম.পি

news-image

নিজস্ব প্রতিবেদকপ্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন,  নেশা ভালো কোন বস্তু নয়, নেশাকে পরিত্যাগ করার জন্য সকল ধর্মেও বলা হয়েছে। তিনি বলেন, নেশাকে নির্মুল করতে যে কোন পদক্ষেপে যেতে আমি রাজী। তিনি বুধবার বিকেলে  জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা পুলিশ আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, জনপ্রতিনিধিরা চেষ্টা করলে মাদক নিয়ন্ত্রন সম্ভব। অপরাধী যেই ইউক অপরাধ করে কেউ পার পাবেনা। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রনে সমাজের সকল স্তরের লোকদের কাজ করতে হবে। তিনি বলেন, আজকের মাদক বিরোধী র‌্যালি সমাবেশে ছাত্রলীগের ব্যাপক অংশ গ্রহণ দরকার ছিল। তিনি বলেন, যুব সমাজ একটি দেশের প্রাণ। সেই যুব সমাজ মাদকাসক্ত হলে দেশ পিছিয়ে যাবে। তিনি বলেন, মা-বাবা সঠিকভাবে সন্তানের খোঁজ-খবর নিলে সন্তান মাদকাসক্ত হতে পারেনা। মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, টেন্ডারবাজ, ছিনতাইকারী, কালোবাজারী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুসহ সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমার অবস্থান পরিষ্কার। কোন সমাজ বিরোধীদেরকে ছাড় দেওয়া হবেনা। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার।
সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন  প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অ্যাডঃ হেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এম.এ. মাসুদ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মিসেস নায়ার কবির, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,  মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাতসহ প্রশাসেনর শীর্ষ কর্মকর্তাগন, জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগন ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
স্বাগত বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। আপনাদের কে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। তিনি বলেন, আজকের এই মাদক বিরোধী সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সকল মাদক ব্যাবসায়ী ও মাদক সেবীদের সর্তক করে দিয়ে বলছি আপনারা মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে দিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসুন, নাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান