,

গোপালগঞ্জে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news-image

শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির অংশ হিসেবে  গোপালগঞ্জে চার দিনব্যাপী জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের সহাযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এ কর্মশালার আয়োজন করে।

আজ বুধবার দুপুরে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমানর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক অনীল বিশ্বাস, শাহনেওয়াজ রেজা এ্যানী ও নিপর্ণা বিশ্বাস জেলার ২৬৮ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক ও শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের প্রশিক্ষণ দেন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা