,

শীতের অবসাদ দূর করতে ৫টি খাবার

news-image

জাঁকিয়ে শীত পড়লে অনেক মানুষ এক ধরনের মানসিক বিপর্যস্ত অবস্থায় পড়ে যান। একে বলে 'সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা স্যাড'। এক মার্কিন পরিসংখ্যানে বলা হয়, সে দেশে শীতকালে ২৫ মিলিয়ন মানুষ 'স্যাড'-এ আক্রান্ত হন। শীতের সময় বহু মানুষ প্রকৃতির মতো হয়ে যান। তাদের ওপর ভর করে অবসাদ, এক ধরনের দুঃখবোধ এবং যেকোনো কাজে অনিচ্ছা ইত্যাদি। এ সময়টা অযথা শুয়ে থাকা বা লেপ মুড়ি দিয়ে অলস বসে থাকতেই বেশি ভালো লাগে।sittkal3

এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞরা জানিয়েছেন ৫টি খাবারের কথা। এগুলো শীতের প্রকোপে ভর করা 'স্যাড' অবস্থা থেকে পরিত্রান দেবে।

১. হাই প্রোটিন ডাল : টাফটস ইউনিভার্সিটির গবেষকরা ৩ হাজার মানুষের ওপর এক গবেষণা চালান। এদের বয়স ১৫-৩৯ বছরের মধ্যে। দেখা যায়, যাদের মধ্যে বিষণ্নতা ভর করেছে তাদের রক্তে ফোলেটের পরিমাণ কম। কিন্তু যারা বিষণ্ন বা অবসাদগ্রস্ত নন তাদের রক্তে ফোলেটের উপস্থিতি স্বাভাবিক। কাজেই উচ্চ ফোলেট সমৃদ্ধ ডাল জাতীয় খাবার যদি বেশি খাওয়া যায়, তবে শীতের বিষাদে উপকার মিলবে।

২. স্যামন : এই সামুদ্রিক মাছ মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের উপকার করে। ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে এতে যা আলস্য ভাব দূর করে।

৩. দই : সেরাটোনিন এমন এক হরমোন যা সুখানুভূতি সৃষ্টি করে। তাই শীতের সময় এই হরমোনের বড় প্রয়োজন। দই দেহে সেরাটোনিনের ক্ষরণ বৃদ্ধি করে। এ ছাড়া মুরগী ও গরুর  মাংস, সয়, শীমজাতীয় সবজি এবং বাদামে একই উপকার মেলে।

৪. প্রাণীজ খাবার : জিঙ্কের অভাবেও বিষণ্ন হয়ে পড়তে পারে মন। তাই শীতের সময় জিঙ্কপূর্ণ খাবার, যেমন প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত খাবার বেশ কাজে দেয়।

৫. মাশরুম : বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি মন খারাপ ভাব দূর করে দেয়। এটা সেরাটোনিন হরমোনের ক্ষরণও বৃদ্ধি করে। মাশুরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাই এর স্যুপ বা সবজি খেলে শীতের সময় অবসাদ হবে না দেহ-মন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা