,

দুই বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথ: রেলমন্ত্রী

news-image

আগামী দুই বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাবল লাইনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। বুধবার সকালে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। মুজিবুল হক বলেন, 'ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেললাইন ডাবল লাইন হবে, এর মাঝে প্রায় ৮০ শতাংশ ডাবল লাইন হয়ে গেছে। বাকি ২০ শতাংশ লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত বাকি আছে। আগামী দুই বছরে এই কাজ শেষ করতে পারবো।' ঢাকা-চট্টগ্রামসহ পুরো দেশের রেলপথকেই ডাবল লাইনে উন্নয়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী। আগামী এক বছর পর বেশিরভাগ সমস্যা দূর করতে পারবো বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

সূত্র: সময় টিভি 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা