,

টিমওয়ার্কের অভাব ব্রাজিল দলে : পেলে

news-image

বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতেই হার। আর সেটাও প্রতিবেশি চিলির কাছে। আর সে কারণেই দীর্ঘ হচ্ছে ব্রাজিল ফুটবলারদের সমালোচকদের তালিকা। সেই সমালোচকদের তালিকায় এবার যোগ হয়েছে দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে। কিন্তু বস্তুনিষ্ঠ সমালোচনাই করলেন তিনি। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা সাবেক এই তারকা মনে করেন, টিমওয়ার্কের অভাবেই হারছে দুঙ্গার দল। এ বছর চিলিতে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় দুঙ্গার দল। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলের হারের পর বেশ চাপের মুখেই আছে তারা। অনেকে বলছেন, ফুটবলের প্রতি আবেগটাই হয়ত হারিয়ে ফেলেছে ব্রাজিল। পেলে অবশ্য তা মনে করেন না। ব্রাজিলের ফুটবলের এই দুর্দশার একটি কারণ খুঁজে পেয়েছেন তিনি।
 
পেলে বলেন, 'ফুটবলের প্রতি ভালোবাসা হারাইনি আমরা। ব্রাজিলের জন্য সেরা খেলোয়াড় আছে আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত, দল গড়ে তোলার জন্য সময় নেই আমাদের। দলে কিছু খেলোয়াড় গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ভালো একটি দল পেতে আপনাকে দল হিসেবেও এক সঙ্গে খেলতে হবে। ব্যক্তিগতভাবে আমাদের সেরা খেলোয়াড়রা আছে। কিন্তু একটি দল হিসেবে আমাদের অনেক সমস্যা আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে