বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান-ভারত !

news-image

হঠাৎ করেই পাওয়া গেল খবরটা! পাকিস্তানের এআরওয়াই নিউজ জানিয়েছে, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন ডিসেম্বরে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা করছে। আর সেখানে বাকি দু’টো দল হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। যদিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর ডিসেম্বরের মাঝ নাগাদ শেষ হবে তাই। ডিসেম্বরের প্রথম ভাগে এই সিরিজ আয়োজনের কোন সুযোগ নেই। সেক্ষেত্রে সিরিজটা হতে পারে ডিসেম্বরের শেষ ভাগে। আর এরপর জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা থাকলেও সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি; তাই একটা ‘মিনি’ এশিয়া কাপ আয়োজন করা যেতেই পারে। সূত্র জানিয়েছে, বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর দুবাইয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের সাথে বৈঠক করেছেন। আর সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তিনি কোন আলোচনাই করতে চান না। তবে, একটা ত্রিদেশীয় সিরিজের একটা দরজা খোলা রেখেছেন অনুরাগ। আর সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে তার ইচ্ছা বাংলাদেশকে আনা। তবে, এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এখনও কোন প্রস্তাব আসেনি। জানিয়ে রাখা ভাল যে, ডিসেম্বরে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান সিরিজ। অভ্যন্তরীণ কারণে শেষ পর্যন্ত এই সিরিজ নাও হতে পারে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজও সাফ জানিয়ে দিয়েছেন, দু’দেশের মধ্যকার বর্তমান সম্পর্কের ভিত্তিতে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আদর্শ সময় এখনও হয়নি। যদিও, পাকিস্তান টেস্ট দলের বর্তমান অধিনায়ক মিসবাহ উল হক ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ডিসেম্বরে ভারতের সাথে সিরিজ আয়োজনের ব্যাপারে নিজেদের মত দিয়েছেন। আর এই দুই দেশের সিরিজের মাঝে এবার চলে আসলো বাংলাদেশের নাম। এবার বিসিবির বক্তব্য পেলেই জানা যাবে, আদৌ এই ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে কি না!

 

সূত্র: পাকিস্তান টুডে

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান