,

আয়ের পুরো টাকা মায়ের হাতেই দেন সোনাক্ষী

news-image

সালমানের হাত ধরে বলিউডে পা রাখা সোনাক্ষী সিনহা এখন একজন প্রতিষ্ঠিত চিত্রনায়িকা। তাই বলে বাবা-মায়ের আদরের সেই ছোট্ট সোনাক্ষী থেকে বের হয়ে আসেননি তিনি। এখনো পর্যন্ত তিনি তার মায়ের কথা মতোই চলেন। এমনকি তার পারিশ্রমিকের পুরো টাকাটাই তুলে দেন তার মায়ের হাতে! অবাক করার মতো শোনালেও এটাই বাস্তব। দিন কয়েক আগে এই দাবাং তারকা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি তাঁর পারিশ্রমিকের পুরো টাকাই মায়ের হাতে তুলে দেন। আর যখন টাকার প্রয়োজন পড়ে, সে সময় মায়ের কাছ থেকে চেয়ে নেন।sonakshi_sinha
এত বড় নায়িকা, এত আয় তাঁর, এত খ্যাতি—এসবের কারণে একটু বিগড়ে তো যেতেই পারতেন তিনি। কিন্তু বিগড়ে যাওয়ার কোনো সুযোগই নেই সোনাক্ষীর। এখনো তিনি মা-বাবার কথাতেই চলেন।
নিজের প্রথম পারিশ্রমিক প্রসঙ্গে সোনাক্ষী জানান, তিন হাজার রুপি ছিল তাঁর প্রথম পারিশ্রমিক। একটি ফ্যাশন শোতে সহযোগী ব্যবস্থাপক হিসেবে কাজ করে সেই টাকা আয় করেছিলেন সোনাক্ষী। সেবারও তিন হাজার রুপির চেকটি পেয়ে মায়ের হাতেই তা তুলে দিয়েছিলেন তিনি। এমনকি সবর্শেষ পাওয়া ‘আকিরা’ ছবির জন্য পাওয়া চেকটিও তিনি মায়ের হাতেই তুলে দিয়েছেন তিনি।
সোনাক্ষী বলেন, ‘কখনোই পারিশ্রমিকের টাকা নিজের কাছে রাখার কথা চিন্তাও করতে পারি না। নিজের প্রয়োজন হলে মায়ের কাছ থেকে চেয়ে হাত খরচা নিই। কিন্তু এত টাকা-পয়সার হিসাব! সে আমার দ্বারা হবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা