,

ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিককে জানান বিদায়

news-image

ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিককে জানান বিদায়গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে না এমন লোককে খুঁজে পাওয়া ভার। ফাস্ট ফুড আর ব্যস্ত জীবনযাত্রার এই যুগে গ্যাস, অম্বল অতি সাধারণ একটি রোগ হয়ে দাঁড়িয়েছে। যে কোনও ঘরে গেলেই অন্তত গ্যাসের এক পাতা ট্যাবলেট মিলবেই। তবে গাদা গাদা ওষুধ খেয়েও যারা এই সমস্যাকে বিদায় জানাতে পারছেন না, ঘরোয়া উপায়ে তারা হতে পারেন দারুণ সফল। প্রাকৃতিকভাবে ও সহজে পাওয়া যায় এমন সব জিনিস দিয়ে গ্যাস, বুক জ্বালা দূরে রাখতে পারেন।
কলা: রাত-দিনে অন্তত দুটি কলা খান। পেট পরিস্কার রাখতে কলার জুড়ি মেলা ভার।
ঠাণ্ডা দুধ: পাকস্থলির গ্যাসট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠাণ্ডা দুধ। এক গ্লাস ঠাণ্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূর হয়।
দারুচিনি: হজমের জন্য খুবই ভাল। এক গ্লাস জলে আধ চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে ২ থেকে ৩ বার খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি মিলবে।
জিরা: পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ হিসেবে কাজ করে জিরা। জ্বর হলে ৫০ গ্রাম জিরা আখের গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ১০ গ্রাম করে পাঁচটি বড়ি তৈরি করতে হবে। দিনে তিনবার এর একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে।
লবঙ্গ: ২/৩টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়। সঙ্গে মুখের দুর্গন্ধ থেকেও মুক্তি মেলে।
এলাচ: লবঙ্গের মত এলাচ গুঁড়ো খেলেও অম্বল দূরে থাকে।
পুদিনা পাতার জল: এক কাপ জলে ৫টা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান। পেট ফাঁপা, বমিভাব দূরে রাখতে এর বিকল্প নেই।
আমড়া: আমলা টুকরো করে রোদে দিয়ে খেলে বেশ কাজে দেবে।
আদা: পেটে গ্যাস ও বদহজমজনিত সমস্যা সমাধানে আদা খুব উপকারী। খাবারে আদা যোগ করে বা কিছু পরিমাণ আদা চিবিয়ে রসটুকু গ্রহণ করলে পেটে গ্যাস প্রতিরোধ করা যায়। আদা থেতো করে খেলে দেখবেন অম্বল পালিয়েছে।
মৌরির জল: মৌরি ভিজিয়ে সেই জল খেলে গ্যাস দূর হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা