,

রুশ ক্ষেপণাস্ত্রেই এমএইচ১৭ বিধ্বস্ত

news-image

রাশিয়ার এক ক্ষেপণাস্ত্রের আঘাতেই মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট বিদ্ধস্ত হয়েছিল বলে জানায় ডাচ সেফটি বোর্ড। বিবিস তাদের এক প্রতিবেদনে ডাচ সেফটি বোর্ডের বরাত দিয়ে জানায়, রাশিয়ার তৈরি ৯এম৩৮ বিউক ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেইনে বিধ্বস্ত হয়েছিল মালেশিয়ান এয়ারলাইন্সের বিমানটি।
ওই দুর্ঘটনার পর থেকেই পশ্চিমা ও ইউক্রেইন সরকার বলে আসছে পূর্ব ইউক্রেইনের রাশিয়া-সমর্থিত বিদ্রোহীরাই বিমানটিকে ভূপাতিত করেছে। কিন্তু রাশিয়া একথা অস্বীকার করে বলে আসছে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেইন-নিয়ন্ত্রিত এলাকা থেকেই ছোড়া হয়েছে। প্রতিবেদনে ঘটনার জন্য কাউকে দোষারোপ করা না হলেও বলা হয়েছে আকাশসীমা বন্ধ রাখা উচিত ছিল।
 
গত বছর ১৭ জুলাইয়ে আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে পূর্ব ইউক্রেইনে ২৯৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এমএইচ১৭। ওই সময়টিতে ইউক্রেইন সরকার এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চরমে ছিল। বিমানের নিহত যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিল ডাচ এবং ১০ জন ব্রিটিশ নাগরিক।
 
ডাচ সেফটি বোর্ড তাদের এ প্রতিবেদন প্রথমেই প্রকাশ করেছে নিহত যাত্রীদের স্বজনদের কাছে। পরে নেদারল্যান্ডসের সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের কাছে প্রতিবেদনটি নিয়ে ব্রিফিং দেয়া হয়। কয়েকমাস পরই ডাচ সেফটি বোর্ড আলাদাভাবে একটি অপরাধ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে বিবিসি।
 
সেফটি বোর্ডের প্রেসিডেন্ট বলেছেন, বিমানটি খুব সম্ভবত রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এবং ইউক্রেইন দু’দেশের সেনাবাহিনীরই এ ধরনের ক্ষেপণাস্ত্র আছে। পশ্চিমা কর্মকর্তারা ও ইউক্রেইন সরকারের ভাষ্য, ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকেই কেনা এবং সেটি ছোড়া হয়েছে ইউক্রেইনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে।
 
ডাচ প্রতিবেদনটি প্রকাশের দিন মঙ্গলবার সকালেই ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ আবারো অস্বীকার করেছে বিউক ক্ষেপণাস্ত্র তৈরির রাষ্ট্রীয় কোম্পানি। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা