,

নবীনগরে এসিল্যান্ড অফিস ভাঙ্গচুর,কর্মচারীকে মারধোর পিতা-পুত্র গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) কার্যালয় ভাঙ্গচুর ও এক কর্মচারীকে মারধোর করার অভিযোগে পুলিশ পৌর ছাত্রলীগের সাবেক এক নেতা ও তার পিতাকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নবীনগর থানা পুলিশ জানায়- নবীনগর পূর্ব পাড়ার আবুল বাশার (৫৫) নবীনগরে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে গতকাল দুপুরে তার কিছু কাগজপত্র দেখতে চায়। এসময় অফিস সহায়ক মো: শরীফ উদ্দিন (৩২) তার হাতের কাজ শেষ করে সেগুলো দেখাবেন বলে অপেক্ষা করতে বলেন বাশারকে। এতে বাশার ক্ষিপ্ত হয়ে উঠেন। টেবিলে আঘাত করে টেবিলের গ্লাস ভেঙ্গে ফেলেন। এরপর শরীফকে মারধোর করতে শুরু করেন। শরীফকে তার সহকর্মীরা উদ্ধার করে নবীনগর হাসপাতালে এনে ভর্তি করে। তাকে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় শরীফ উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান- এই মামলা দায়ের হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আবুল বাশার ও তার ছেলে মনিরুজ্জামান (২৭)কে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। এদিকে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামানকে গ্রেফতার করার ঘটনায় তার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের দাবী সে এ ঘটনায় ছিলোনা। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ