,

আশুগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ১জন নিহত ও আহত ৭০

news-image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর ৫টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা ও বগইর গ্রাম বাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে বগইর পক্ষের ১জন নিহত ও অন্তত ৭০জন আহত হয়েছে। নিহতের নাম নূরুল আমিন (৫০)। পসে বগইর গ্রামের মন্নর আলীর ছেলে। আহতদের স্থানীয়, জেলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। 
পুলিশ ও এলাকাবাসী জানান, গত এক সপ্তাহ আগে উপজেলার বইগর গ্রামের নাহরিন বেগম পাওনা টাকা চাইতে খড়িয়ালা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তালেব মিয়ার কাছে যান। এ সময় নাহরিন বেগমকে মারধর করে আবু তালেবের লোকজন। এ ঘটনার পর পর খড়িয়ালা গ্রামের আলমগীর হোসেনকে বগইর গ্রামের মন মিয়া, গোলাপ মিয়া, শাহজাহান মিয়া গিয়াস মিয়া ব্যাপক মারধর করে। গুরুত্বর আহত অবস্থায় আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুটি ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে উভয় পক্ষ। এর জের ধরে আজ মঙ্গলবার ভোর ৫টায় উভয় পক্ষের কয়েক হাজার লোকজন প্রথমে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা দুই ঘন্টা সংঘর্ষের পর সকাল ৭াটার দিকে পুলিশ বিপুল পরিমান কাদানি গ্যাস নিক্ষেপ করে মহাসড়কের উপর থেকে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রামের অন্তত ৪টি স্পটে। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের নেতৃত্বে বিপুল পরিমান কাদানি গ্যাস ও বাবার বুলেট ছুড়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে বগইর পক্ষের ১জন নিহত ও উভয় পক্ষের অন্তত ৭০জন আহত হয়েছে। 
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা  মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বতমানে সংঘর্ষ নিয়ন্ত্রনে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড কাদানী গ্যাস ও ২২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা