মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় জনতার গণপিটুনীতে দুই ডাকাত নিহত (সর্বশেষ)

news-image

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে গত সোমবার গভীর রাতে চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লোহার গেইট ও দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। ডাকাতের হাতে গৃতকর্তার পরিবারের একজন আহত হয়েছে। পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনীতে দুই ডাকাত ঘটনাস্থলে নিহত হয়েছে। 
নিহত দুই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের আনুমানিক বয়স ২৬, অন্যজনের ৩৬ বছর। পুলিশ ডাকাতের দেহ তল্লাসী করে একজোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করেন। নিহত উভয় ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ। এ ডাকাতি ও হত্যার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে; কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের ইদন মিয়া ৪০দিন আগে মারা গেছেন। এ উপলক্ষে তাঁর বাড়িতে কুলখানীর আয়োজন করা হয়েছে। আত্নীয় স্বজনরা এ বাড়িতে উপস্থিত হয়েছেন। 
গত সোমবার রাত দুইটার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল লোহার গেইট ও কাঠের দরজা ভেঙ্গে ইদন মিয়ার ছেলে কাউছার মিয়ার ঘরের ভিতরে ঢুকে পড়ে। তার মা রাবেয়া খাতুন (৭০) ও বাড়িতে বেড়াতে আসা মেহমানরা ওই ঘরে ছিলেন। এ সময় ঘরে থাকা
আত্নীস্বজনসহ রাবেয়া খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ পাঁচ লক্ষ টাকা, সাত ভরি স্বর্ণালংকার লুট করেছেন। 
একই সময় দরজা ভেঙ্গে ইদন মিয়ার ছেলে জামসেদ মিয়ার ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, ইকবাল হোসেনের দালান গৃহের দরজা ভেঙ্গে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ইদন মিয়ার ছেলে জমির হোসেনের ঘরেও একদল দল ডাকাত লোহার গেইট ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। নববিবাহিত জমির হোসেনের ছোট বোন ও জামাতাকে ওই ঘরে পেয়ে জামাতা ফয়সালকে কুপিয়ে গুরুতর আহত করে ১৮ ভরি স্বর্ণালংকার লুট করে।
এ সময় পাশের কক্ষে থাকা জমির হোসেনের ছোট ভাই ইমাম হোসেন কৌশলে ছাদ থেকে লাফিয়ে পড়ে দৌড়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে শুরু করেন। আহত ফয়সালকে কসবার কুটি চৌমুহনীর একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামের লোকজন ডাকাত আক্রমনের খবর মসজিদের মাইকে ঘোষণা করলে ডাকাতরা ঘর থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। তখন স্থানীয় লোকজন দৌড়ে এসে ডাকাতদের ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। অন্যরা পালিয়ে যায়। 
খবর পেয়ে রাত চারটার দিকে কসবা থানার অফিফাস ইন চার্জ মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাতের লাশ উদ্ধার করেন। স্থানীয়রা কেউ তাদের লাশ সনাক্ত করতে পারেননি। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
ডাকাতির ঘটনায় সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫জনকে আসামী করে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। এ ছাড়াও দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় পুলিশের এস.আই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৪/৫শ  লোকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 
রাবেয়া খাতুন (৭০) বলেন; জমি বিক্রির পাঁচ লক্ষ টাকা এবং সাত ভরি স্বর্ণালংকার ডাকাতরা লুট করে নেয়। তিনি কাঁদতে কাঁদতে বলেন; ডাকারা লোহার গেইট ও কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে হাত, গলা ও কান থেকে স্বর্নের জিনিসগুলি খুলে নেয়। 
রাবেয়া খাতুন ছেলে ইমাম হোসেন বলেন; ডাকাতরা নতুন বিয়ে হওয়া তার বোনের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার লুট করেছে। এ সময় তার বোনের স্বামী ফয়সাল বাধা দিতে গেলে ডাকাতরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। তিনি বলেন; কৌশলে ছাদ দিয়ে লাফিয়ে পড়ে বাহিরে গিয়ে ডাকাতের খবর পৌছালে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গণপিটুনী দিলে মারা যান। 
লেশিয়ারা গ্রামের সাইদুল ইসলাম বলেন; মসজিদের মাইকে ডাকাতির কথা শুনে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পরপর কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়। এ সময় দুইজন ডাকাত গণপিটুনীতে মারা যায়। 
পাশের বাড়ির শুক্কুর মিয়া বলেন; ইমাম হোসেনের চিৎকার শুনে দৌড়ে গিয়ে মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা করলে গ্রামের লোকজন দৌড়ে এসে ডাকাতদের ধাওয়া করে দুজনকে আটক করে। এ সময় গণপিটুনীতে দুডাকাত মারা যান। অন্যরা পালিয়ে যায়। 
কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন; গত এক বছর ধরে কুটি ইউনিয়নে একের পর এক ডাকাতি হচ্ছে। গত সপ্তাহে সিরাজ প্লাজার মালিকের বাড়িতেও ডাকাতি হয়েছে। ডাকাতির পাশা-পাশি নির্যাতনও করে। এতে মানুষ অতিষ্ট হয়ে গেছে। মসজিদের মাইকে ডাকাতির কথা শুনে রাতেই জনতা ঝাপিয়ে পড়ে। এতে গণপিটুনিতে দুইজন ডাকাত মারা গেছে। 
কসবা থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ মহিউদ্দিন বলেন; চারটি ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনায় জনতার গণপিটুনীতে দুইজন ডাকাত মারা গেছেন। এক ডাকাতের দেহ তল্লাসী করে স্বর্ণের একজোরা কানের দুল পাওয়া গেছে। ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় দুটি পৃথক ডাকাতি ও হত্যার মামলা হয়েছে। 

 
 

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০