,

সরাইলে পৃথক দূর্ঘটনায় নিহত-২

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৬৫) নামের এক পথচারী ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জুম্মন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক স্থানে ও নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামে ঘটনা দুটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুপুর ১২টার দিকে মহাসড়কের বেড়তলায় সড়ক পারাপাড়ের সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি কোচের চাপায় গুরুতর আহত হয় বৃদ্ধা মনোয়ারা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত মনোয়ারার বাড়ি উপজেলার টিঘর গ্রামে। বর্তমানে তিনি জেলা শহরের মুন্সেফ পাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। জেলা শহর থেকে বাবার বাড়ি বেড়তলা গ্রামের চাচী হামিদা বেগমকে দেখতে এসেছিলেন। চাচী দেখার আগেই লাশ হয়ে ফিরলেন মনোয়ারা। ওদিকে একই সময়ে উপজেলার আইরল গ্রামের যুবক জুম্মন ফ্রিজের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। 
 

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু