,

সালমান অপমান করলেন সোনু নিগামকে

news-image

কদিন আগেই আমির খানের সঙ্গে মনোমালিন্য হয়েছে সালমান খানের। এর কিছুদিন যেতে যেতে না যেতেই এবার সালমানের নিশানায় পরেছেন গায়ক সোনু নিগাম।
শোনা যাচ্ছে, সালমান নাকি অপমান করেছেন সোনু নিগমকে।দিন কয়েক আগে ইন্ডাস্ট্রিতে গুলশান কুমারের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান গেয়ে সোনু দর্শকদের মাতিয়ে দেন। অনুষ্ঠানে এসেছিলেন সালমানও। কিন্তু মঞ্চে উঠে তিনি এমন কিছু কথা বলেন যে সকলে অবাক হয়ে যান। শোনা যাচ্ছে, সালমান বলেছিলেন সিনেমায় তার গানের জন্য আর প্লেব্যাক শিল্পীর প্রয়োজন হবে না। তার নিজের কণ্ঠ খুবই ভাল। তাই তার সোনু বা অন্য কোন শিল্পীর প্রয়োজন নেই। সালমানের এই কথাতেই নাকি দুঃখ পেয়েছিলেন সোনু।
বলিউডে গায়ক এবং নায়কের মনোমালিন্য নিয়ে জোর জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ার একাংশও এই ঘটনা নিয়ে হইচই শুরু করে। এর মধ্যেই সোমবার সোনু টুইট করে জানিয়েছেন, ‘সালমানের সঙ্গে আমার কোনও ঝামেলা হয়নি। কে বা কারা এমন খবর রটাচ্ছে জানি না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা