,

ছাপাবে না নগ্ন নারীর ছবি প্লেবয় ম্যাগাজিন

news-image

সুন্দরী মডেল কন্যাদের নগ্ন ছবি ছাপিয়ে ও নান্দনিক ডিজাইনের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিলো পুরুষদের ম্যাগাজিন ‘প্লেবয়’। ম্যাগাজিনটি একটা সময় এতই জনপ্রিয় হয়েছে যে, ৭০’র দশকে এর সার্কুলেশন ছিলো ৫৬ লাখ! তবে তাদের সে জোয়ারে এখন তীব্র ভাটা। ৭০’র দশকের ৫৬ লাখ সার্কুলেশন ২০১৫ সালে এসে ঠেকেছে মাত্র ৮ লাখে। আর তাই ম্যাগাজিনটির কর্তৃপক্ষ এটিকে আবার নতুন করে হাজির করতে চাইছে পাঠকদের কাছে। এরই অংশ হিসেবে ম্যাগাজিনটির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তারা আর নারীদের নগ্ন ছবি ছাপাবে না। তবে, একেবারে নগ্ন ছবি না ছাপালেও নারীদের উত্তেজক ছবি ছাপাবে তারা। বর্তমান ইন্টারনেটের যুগে এসে ‘প্লেবয়’ এখন আর শুধু একটি ম্যাগাজিনেই সীমাবদ্ধ নেই। তাদের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইউটিউবেও বেশ সরব তারা। নতুন এ সিদ্ধান্তের অংশ হিসেবে ম্যাগাজিনটি  ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট থেকে নগ্ন নারীদের ছবি ও ভিডিও সরিয়ে নিয়েছে।   মূলত গতমাসেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্লেবয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান এডিটর-ইন-চিফ হিউ হেফনারও উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন কর্তৃপক্ষ বরাত দিয়ে বলেছে, নতুন এসব সিদ্ধান্তের ফলে ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর ম্যাগাজিনটি যে পরিমান জনপ্রিয়তা পেয়েছিলো, তা আবার ফিরে পাবে। প্লেবয়ের প্রধান নির্বাহী স্কট ফ্ল্যান্ডার্সের বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে আপনি যেকোন ধরণের যৌনতাপূর্ণ ছবি থেকে মাত্র এক ক্লিক দূরে।  ব্যাপারটি এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, একটা সময় মার্টিন লুথার কিং জুনিয়র, ম্যালকম এক্স এবং জিমি কার্টারের মত ব্যক্তিদের ছবিসহ সাক্ষাৎকার ছাপা হয়েছে প্লেবয় ম্যাগাজিনে। সেসব সাক্ষাৎকার ম্যাগাজিনটিকে সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। কিন্তু এখর আর সেসব দিন নেই।  নিজেদের ওয়েবসাইট থেকে নগ্ন ভিডিও সরানোর পর ওয়েবসাইটটির ভিজিটর অন্তত চারগুণ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরেই যৌনতার সমার্থক হয়ে আছে প্লেবয় ম্যাগাজিনটি। ম্যাগাজিনটির এ রুপের সাথেই পরিচিত এর পাঠকরা। এখন ম্যাগাজিনটির ৮৯ বছর বয়সী সম্পাদক  হিউ হেফনারের নতুন সংস্কার কর্মসূচি এটিকে কতটা জনপ্রিয় করে তুলবে, তা সময় বলে দেবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ