,

মনোনয়নপত্র বাতিল কাদের সিদ্দিকীর, হরতাল প্রত্যাহার

news-image

ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল কাদের সিদ্দিকীর (বীর উত্তম) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই কারণে তার সহধর্মীনী নাসরিন কাদের সিদ্দিকীরও মনোনয়নপত্র বাতিল করা হয়। এর প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখা বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান জানান, সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকা ঋণ থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপীর কারনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  অপরদিকে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী সৈয়দ মোস্তাক হোসেন রতনের জমা দেয়া কাগজপত্রে দলীয় মনোনয়নের বৈধ কাগজ না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিমের জমা দেয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।  এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসমত আলীর আয়কর রির্টান দাখিলের কাগজে সমস্যা থাকায় তার মনোনয়নপত্র বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। কাদের সিদ্দিকী ও নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করার প্রতিবাদে শ্রমিক জনতা লীগের কর্মী-সমর্থকরা জেলায় আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে। গত ১১ অক্টোবর ১০জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছিল। মঙ্গলবার বাছাই শেষে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আলিমুজ্জামান ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী, বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী ইমরুল কায়েস ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সিদ্দিকী ।  আগামী ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২২ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের