,

সরাইলে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসচাপায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম বেড়তলা এলাকার বাসিন্দা। এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুটি চৌমুহনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যুমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পথচারী মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন। এর ফলে মহাসড়কের দুপাশে যানবাহন আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর একটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা