,

কাদের সিদ্দিকী ও স্ত্রীর মনোনয়ন বাতিল, টাঙ্গাইলে কাল হরতাল

news-image

টাঙ্গাইল-৪ (কালিহাতি) উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস। তবে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী ও দলটির কালিহাতি উপজেলা সভাপতি হাসমত আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আজ দুপুরে স্থানীয় নির্বাচন অফিস ঋণখেলাপির দায়ে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে। এর প্রতিবাদের আগামীকাল বুধবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী   এ তথ্য জানিয়েছেন। মনোনয়ন দাখিল করা মোট ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ১০ই নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হজ ও মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন ওই আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকী। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করায় ওই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা