,

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ নিহত এক আহত অর্ধশত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. নুরুল আমিন নামের একজন নিহত হয়। সে বগইর এলাকার মন্নর আলী মিয়ার ছেলে।  
আজ মঙ্গলবার সকাল ৬টা উপজেলার বগইর ও খড়িয়ালা এলাকায় লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একসপ্তাহ আগে বগইর গ্রামের নাহরিন নামের এক নারী পার্শবর্তী এলাকার খড়িয়ালা গ্রামের আবু তালেব মেম্বার এর কাছে পাওনা টাকা চাইতে গেলে ওই নারীর সাথে কথাকাটাকাটি হয়। পরে ওই নারী বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে জানায়। এ নিয়ে গতকাল বিকালে বগইর এলাকার লোকজনের সাথে খড়িয়ালার লোকজনের কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধীক লোকজন আহত হয়েছে। এসময় টেটাবিদ্ধ অবস্থায় নুরুল আমিনকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তি নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। তবে এখনো নিশ্চিত হতে পারি নাই। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা