,

ছাদের সিঁড়ি থেকে পড়ে আহত পরীমনি , মুক্তি পেতে যাচ্ছে তিন নায়কের ‘চুপি চুপি প্রেম’

news-image

চিত্রনায়িকা পরীমনি রবিবার রাতে নিজ বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। আর এ কারণে সোমবারের সোনা বন্ধু সিনেমার শুটিংয়েও অংশ নিতে পারেনি তিনি। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ডি এ তায়েব। দুর্ঘটনার খবর পেয়ে পরিচালক ও ডি এ তায়েব পরীকে বাসায় দেখতে যান। পরীমনি শুটিং অংশ নিতে পারছেন এজন্য ফেসবুকে পরিচালক ও নায়কের নিকট দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস আপডেট দিয়েছেন। পরীমনি এর আগে অসুস্থ শরীর নিয়ে শুটিং অংশ নিলেও এবারে আঘাতটা একটু বেশি গুরুতর বলে জানা যায়। যার কারণে বাধ্য হয়েই শুটিং বন্ধ রাখতে হয়েছে নির্মাতাকে। পরীমনি জানান, বাসার ছাদের সিঁড়িতে উঠতেই পড়ে গেছি। এ সময় মাথা, কপাল ও ঘারে আঘাত লাগে। ডাক্তার কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন বলে তিনি জানান। চলতি বছরের ৮ জুন সোমবার থেকে সোনা বন্ধু সিনেমার শুটিং শুরু হয়েছে। সে সময় প্রচন্ড জ্বর নিয়েই শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। 

 

মুক্তি পেতে যাচ্ছে তিন নায়কের 'চুপি চুপি প্রেম'

 
প্রেমের গল্প নিয়ে নির্মিত 'চুপি চুপি প্রেম’ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৬ নভেম্বর। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক, শান আরাফ রিপন, সুর্যরাজ ও নবাগত নায়িকা প্রিয়ন্তী। 'চুপি চুপি প্রেম' চলচ্চিত্রটি সম্পর্কে শান কালের কণ্ঠকে বলেন, এটা আমার প্রথম অভিনীত ছবি। সিকোয়েন্স অনুযায়ী যেটা করার কথা আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করেছি।h

ছবিটির ব্যাপারে আমি আশাবাদী। ছবিটি দর্শকদের মুগ্ধ করবে বলেও তিনি জানান। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবির প্রথমে নামকরণ করা হয়েছিলো ‘ইটিশ পিটিশ প্রেম। পরে সেটি বদলে ‘চুপি চুপি প্রেম’ রাখা হয়।
ছবির গল্পে দেখা যাবে, এক তরুণীর প্রেমে পাগল ৩ তরুণ। মেয়েটি বিষয়টি জানে আর এটিকেই সে কাজে লাগায়। এর মধ্যেই ঘটতে থাকে নানা ধরনের মজার ঘটনা। একসময় মেয়েটি নাটকীয়তার মুখোমুখি হয়ে খুঁজে নেয়ব তাঁর প্রেমিককে। ছবিটিতে আরো অভিনয় করেছেন, শুভ, শিমুল খান, আলীরাজ, রেহানা জলি ও মিশা সওদাগর।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা