বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৯ কারণে ঘটতে পারে গর্ভপাত , ৫ লক্ষণে বুঝে নিন আপনি ভুগছেন ভিটামিনের অভাবে

news-image

নারীর জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি গর্ভপাত। এ ঘটনা তার সঙ্গীর কাছেও দারুণ বেদনাদায়ক। আমেরিকার সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়, ১০-২৫ শতাংশ গর্ভবতী নারীর গর্ভাবস্থায় ২০ সপ্তাহের আগেই গর্ভপাত ঘটে। এই দুঃখজনক ঘটনার ৯টি কারণ জেনে নিন।

১. জিন বা ক্রোমোজমে অস্বাভাবিকতা : বেশির ভাগ গর্ভপাত ঘটে জেনেটিক বা ক্রোমোজম ঘটিত কারণে। এগুলো ডাউন সিনড্রোম, সিস্টিক ফিবোরোসিস বা টারনার সিনড্রোম নামে পরিচিত। শারীরবৃত্তীয় কারণে ক্রোমোজম ভুল পথে পরিচালিত হয়। মূলত গর্ভপাত ঘটলে চিকিৎসককে এর কারণ খোঁজার দায়িত্ব দেওয়া উচিত।

২. শুক্রাণুর ডিএনএ গঠন : গর্ভপাতের আরেকটি কারণ হতে পারে, শুক্রাণু সুষ্ঠুভাবে ভেঙে ডিম্বাণুকে ডিএনএ সরবরাহ করতে পারে না। শুক্রাণুতে এ ধরনের সমস্যা থাকলে গর্ভপাত ঘটতে পারে।

৩. হরমোন : নারীর দেহে প্রোজেস্টেরন হরমোনের অভাবের কারণে সুষ্ঠু গর্ভধারণে সমস্যা হতে পারে।  

৪. স্থুলতা : আমেরিকার সিডিসি ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকস-এর এক জরিপে বলা হয়, প্রতি চার জন নারীর মধ্যে একজন গর্ভধারণের আগেই স্থুলকায় হয়ে যান। এটি গর্ভপাতের অন্যতম কারণ হতে পারে।

৫. ব্যালেন্সড ট্রান্সলোকেশন ক্যারিয়ার : এমন ঘটে যখন নারী-পুরুষের উভয়ের জিনের ভুল অবস্থানে থাকে। কোষ বিভাজন এবং শুক্রাণু ও ডিম্বাণু প্রস্তুতের আগে জিনগত অবস্থান সাধারণত ঠিকঠাক হয় না।

৬. জরায়ুর অস্বাভাবিকতা : জরায়ুতে জেনেটিক সমস্যা থেকে থাকলেও গর্ভপাতের আশঙ্কা রয়েছে। সাধারণত জরায়ুতে বাড়তি একটা টিস্যু জন্মে যাকে বলা হয় সেপটাম। এতে রক্তপ্রবাহের প্রক্রিয়া জরায়ুর অন্যান্য অংশ অপেক্ষা ভিন্ন থাকে। যদি সেপটামে জায়গট গঠন হয়, তবে গর্ভপাতের সম্ভাবনা সৃষ্টি হয়।

৭. অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম : এটা এমন এক অবস্থা যখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি রক্তকে থিকথিকে তরলে জমাট করে ফেলে। এটা গর্ভাশয়ে জাইগোট গঠনে বাধা সৃষ্টি করে এবং গর্ভপাতের কারণ হয়ে দাঁড়ায়।

৮. মাদক ও বিষাক্ত উপাদান : ধূমপান, অ্যালকোহলে আসক্তি এবং অন্যান্য মাদকের ব্যবহারে গর্ভপাত ঘটে।

৯. সংক্রমণ : মাইক্রোপ্লাজমা এমন এক ধরনের সংক্রমণ যা জরায়ুর লাইনিংয়ে আক্রমণ করে। এতে বাড়তি কোনো সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু এটা গর্ভপাত ঘটাতে পারে।
সূত্র : ফক্স নিউজ

 


 
 
৫ লক্ষণে বুঝে নিন আপনি ভুগছেন ভিটামিনের অভাবে

সঠিক পরিমাণে খাবার না খাওয়া এবং দেহের পরিমিত ভিটামিনের চাহিদা পূরণ না হওয়ার কারণে শরীরে দেখা দেয় ভিটামিনের অভাব। স্বাদের কথা ভেবে যখন আমরা আমাদের খাদ্যতালিকা থেকে নানা ধরনের ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার বাদ দিয়ে দিই, যার প্রতিফল হিসেবে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হয় না এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণে আমরা ভুগি নানা ধরনের রোগে।
bb লক্ষণ বোঝা গেলে একটু হলেও প্রতিরোধ করা সম্ভব এই ভিটামিনের চাহিদা, কিন্তু যদি লক্ষণ টের না পাওয়া যায় তাহলে বাড়তেই থাকে সমস্যা। কিন্তু ভিটামিনের অভাব দেহে হলে অদ্ভুত ধরনের কিছু লক্ষণ দেখা যায় যার সাথে অনেকেই পরিচিত নন। ১. দেহের নানা অংশ অবশ হয়ে যাওয়া : দেহের নানা অংশে অবশবোধ হওয়া খুবই সাধারণ একটি লক্ষণ। অনেক সময় আমরা ভাবি একটানা একভাবে বসে থাকা কিংবা নার্ভের ওপর চাপ পড়ার কারণে এটি ঘটে। কিন্তু সত্যিকার অর্থে ভিটামিন বি৯, বি৬ এবং বি১২ এর অভাব দেহে হলে এই লক্ষণটি দেখা দেয়। এ ছাড়াও ভিটামিনের অভাবের কারণে বিষণ্ণতা, রক্তস্বল্পতা, দুর্বলতা এবং হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার মতো লক্ষণও দেখা যায়। ভিটামিনের অভাব পূরণ : সামুদ্রিক মাছ, লাল চালের ভাত, বাদাম, ডিম, মুরগির মাংস, কলা, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এবং সবুজ শাক রাখুন খাদ্যতালিকায়। ২. লালচে ও আঁশ ওঠা ধরনের র‌্যাশ এবং অতিরিক্ত চুল পড়া : আমরা ধারণা করি মুখের ত্বকে লালচে ও আঁশ ওঠা ধরনের র‌্যাশ এবং অতিরিক্ত চুল পড়া যত্নের অভাব এবং কোনো কসমেটিকের জিনিস ত্বকের সাথে মানানসই না হওয়ার লক্ষণ। কিন্তু এটি কোনো ধরণের কেমিক্যালের প্রভাব নয় বা যত্নের অভাব নয়। এটি ভিটামিন বি৭ (বায়োটিন), ভিটামিন এ, ডি, ই এবং কে এর অভাবজনিত সমস্যার লক্ষণ। ভিটামিনের অভাব পূরণ : মাছ, ডিম, মাশরুম, ফুলকপি, বাদাম ও কলা রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়। ৩. ঠোঁটের কিনারে ফেটে যাওয়া : ঠোঁট ফাটা এবং ঠোঁটের কিনার ফাটা একই জাতীয় সমস্যা বলে ভুল করে থাকি আমরা। আমরা মনে করে ঠোঁট ফাটার মতোই ঠোঁটের কিনার ফাটা শীতকালের সমস্যা অথবা একটু পানিশূন্যতার লক্ষণ। কিন্তু এই সামান্য ঠোঁটের কিনার ফেটে যাওয়া ভিটামিন বি৩, বি২ ও বি১২ এবং আয়রন, জিংক ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনকারী গুরুত্বপূর্ণ প্রোটিনের অভাবের লক্ষণ। ভিটামিনের অভাব পূরণ : সামুদ্রিক মাছ, ডিম, মুরগির মাংস, টমেটো, চিনাবাদাম, ডাল, দই, পনির, ঘি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখুন খাদ্যতালিকায়। ৪. দেহের বিভিন্ন অংশে লাল ও সাদা রংয়ের ব্রন ওঠা : মুখ, বাহু, উরু এবং দেহের পিঠের নিচের পেছনের অংশে লাল ও সাদাটে রংয়ের ব্রন উঠলে আমরা তা নিয়ে একটুও ভাবি না। কারণ আমাদের কাছে ব্রন একটি সাধারণ সমস্যা এবং যত্ন ও হরমোনের তারতম্যের কারণে ঘটা ব্যাপার। কিন্তু আসলে দেহের এই সকল স্থানে লালচে ও সাদাটে রংয়ের ব্রন উঠা ভিটামিন এ ও ডি এবং এসেনশিয়াল ফ্যাটি এসিডের অভাবের লক্ষণ। ভিটামিনের অভাব পূরণ : একটানা অনেকক্ষণ এসি ঘরে থাকবেন না, সূর্যের আলোতে বের হন, প্রচুর পরিমাণে মাছ, শাকসবজি ও ডিম রাখুন খাদ্যতালিকায়। ৫. হাতে পায়ে ঝি ঝি ধরা এবং পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব : হাতে পায়ে ঝি ঝি ধরা, পায়ের পাতা, তালু এবং পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করার সমস্যায় পড়েন কমবেশি অনেকেই। আমরা ধরেই নেই এ সকল সমস্যার কারণ একটানা বসে থাকা ও নার্ভে চাপ পড়া। কিন্তু এই সমস্যাগুলোর মূলে রয়েছে ওয়াটার স্যলুবল বি ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব। ভিটামিনের অভাব পূরণ : সবুজ শাক, কাঠবাদাম, তাল, কমলা, কলা, চিনাবাদাম, ডাবের পানি, কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি রাখুন খাদ্যতালিকায়।