,

খেলোয়াড়দের বয়কট নিয়ে কিছু বলতে পারব না

news-image

প্রায় দুই বছর পর জাতীয় হকি দলের দায়িত্বে ফিরছেন মাহবুব হারুন। আগামী এসএ গেমস সামনে রেখে তিনি কাজ করবেন। যদিও দলবদলের দাবিতে খেলোয়াড়রা এখনো ক্যাম্পের বাইরে।  স্পোর্টসের মুখোমুখি হয়ে হারুন জানিয়েছেন মানসিকভাবে তিনি তৈরি নতুনভাবে কাজ শুরু করতে
 

প্রশ্ন : ২০১৩-তে বিতর্কের মধ্যে দিয়ে আপনার জাতীয় দলের দায়িত্বে ছাড়া, আবার ফেরার খবরে কী অনুভূতি হচ্ছে? মাহবুব হারুন : ভাল লাগছে। জাতীয় দল নিয়ে কাজ করাটা আমি সব সময় উপভোগ করি। জাতীয় দলের যেন উন্নতি হয় সব সময় এই চেষ্টা করেছি। মাঝখানে ফেডারেশন ডাকেনি বলেই দূর ছিলান। আবার তারা আমাকে প্রয়োজন মনে করেছে, তাই ডেকেছে। আমি চেষ্টা করব দলটিকে আবার ভালো অবস্থায় ফেরাতে। প্রশ্ন : আপনার অধীনে জাতীয় দল বেশ ভালো করেছে বিভিন্ন সময়ে, সেই সাফল্যই আবার ফেরার পেছনে ভূমিকা রাখল? হারুন : হতে পারে, আপনারা জানেন জাতীয় দল আমার অধীনে কী করতে পেরেছে, কী পারেনি। ২০০৬ এশিয়ান গেমসে ওমানকে হারিয়ে আমরা সপ্তম, ২০০৭ এশিয়া কাপেও তাই, পরের বছর এএইচএফ কাপে দলকে চ্যাম্পিয়ন করিয়েছি। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ছিল জার্মান কোচ। এরপর আমি আবার ফিরে এএইচএফ কাপসহ ওয়ার্ল্ড লিগ রাউন্ড ওয়ান জিতেছি, রাউন্ড টুতে চীনকে হারিয়েছি। আমার সময়ে ওমানের মতো দলের কাছে অন্তত কখনো হারেনি বাংলাদেশ। ২০১৩-র এশিয়া কাপে হার আছে, কিন্তু তখন নাভিদ আলম ছিলেন প্রধান কোচ। প্রশ্ন : সাফল্য ছাড়াও খেলোয়াড়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো, তারা আপনাকে চায়- ক্যাম্প নিয়ে তাদের বয়কটের মাঝে আপনাকে ফেরানোর সেটিও কি একটা কারণ? হারুন : ঠিক এভাবে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য শোভন হবে না। তবে হ্যাঁ, খেলোয়াড় সবার সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। তাদের আমি অন্তর থেকে স্নেহ করি। তারাও হয়তো এটা বুঝতে পারে। তবে বয়কট প্রসঙ্গে আমি কিছু বলতে চাইছি না। প্রশ্ন : ১৫ তারিখ খেলোয়াড়দের রিপোর্ট করার কথা আপনার কাছেই, কতটা আশাবাদী তাঁরা বয়কট উঠিয়ে ফিরবে? হারুন : না, এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না। আমি দায়িত্ব পেয়েছি রিপোর্টিংয়ের দিন খেলোয়াড়দের জন্য অপেক্ষা করব, যারা আসবে তাদের নিয়েই আমাকে ক্যাম্প শুরু করে দিতে হবে। প্রশ্ন : এসএ গেমসে গতবার আমাদের ব্রোঞ্জ ছিল, এবার কী লক্ষ্য থাকবে? হারুন : ব্রোঞ্জটাই আমাদের নিশ্চিত থাকে। ভারত, পাকিস্তান থাকায় ফাইনালে খেলাটা কঠিন। রুপা জিততে হলে এই দুটি দলের একটিকে তো হারাতে হবে। ক্যাম্প শুরু করি, খেলোয়াড়দের অবস্থা দেখি, দলের অবস্থা দেখি- যাওয়ার আগে নিশ্চয় বলে যেতে পারব ভারত, পাকিস্তানের কোনোটিকে হারাতে পারব কি না। এখনো মাস চারেক সময় হাতে আছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা