,

মঙ্গলে দানবাকৃতি জোঁক! , যেখানে প্রতিবছর হাজার হাজার সাপের মিটিং হয়

news-image

মঙ্গলে বসতি স্থাপনে প্রস্তুতি নিচ্ছে নাসা। ইতিমধ্যে অন্য একটি প্রতিষ্ঠান ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্রও গ্রহণ করেছে। এরা ২০৪০ সালের মধ্যে মঙ্গলে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন। কিছু দিন আগে লোনা পানির হ্রদের সন্ধান মিলেছে। এখনো লাল গ্রহে প্রাণের অস্তিত্বের সন্ধানে চষে বেড়াচ্ছে বিজ্ঞানীদের দৃষ্টি। হঠাৎ করেই বিজ্ঞানীরা দেখলেন, গ্রহটির কোনো এক স্থানে দানবাকৃতি এক জোঁক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জোঁক নয়, তবে ঠিক জোঁকের মতো বালিয়াড়ি। নাসার মার্স রিকনাইসেন্স অরবিটার থেকে এক উচ্চ রেজ্যুলেশন ক্যামেরায় ধরা পড়েছে মঙ্গলের বালিয়াড়ি। চলমান এই বালিয়াড়ি মার্টিনাস স্যান্ড ডিউনস থেকে তোলা। চলমান এই বালিয়াড়ি মঙ্গলের পৃষ্ঠে ভূমির ক্ষয়, চলাচল এবং বাতাস ও আবহাওয়ার ধরন প্রমাণ করে। লক্ষ্য করলে সবাই দেখত পাবেন, বালিয়াড়ির মাঝে ফাঁক রয়েছে। এই অংশটির সৃষ্টি হয়েছে জোর বাতাসের কারণে। এর নিচে ও চারপাশে পাথুরে ভূমি।   অন্য এক তত্ত্বে বলা হয়, এটি সম্ভবত পাললিক ভূমি যেখানে একসময় পানি ছিল। পরে তা শুষ্ক হয়ে বালিয়াড়ির সৃষ্টি করেছে।
 
যেখানে প্রতিবছর হাজার হাজার সাপের মিটিং হয় 

 
এই দুনিয়ায় কতই না আজব আজব জায়গা রয়েছে। মনে হওয়াই স্বাভাবিক এমন জায়গা কি থাকতে পারে! এমনই একটি জায়গা রয়েছে যেখানে নির্দিষ্ট সময়ে হাজার হাজার সাপ আসে।
snake dens

এই জায়গা কানাডার নার্সিসসে স্নেক ড্রেন। প্রতি বছর এপ্রিল-মে মাসে হাজার হাজার সাপ এখানে জড়ো হয়। আসলে পার্শ্ববর্তী এলাকাগুলিতে যখন শীত পড়ে তখন বিশেষ প্রজাতির সাপগুলি এখানে ডেরা বাঁধে। এখানে তাদের প্রজননও হয়। শীতকাল ফুরিয়ে গেলে তারা আবার ফিরে যায়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের