,

স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া বাস ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে থ্রি হুইলার বা তিন চাকার যানবাহন বন্ধসহ ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারীরা ধর্মঘট স্থগিত করে নেন।

জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সঙ্গে মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাই অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে সোমবার সকাল থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের থ্রি হুইলার বা তিন চাকার যানবাহন চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। এর ফলে সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা