,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদকসেবীর কারাদন্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবনের দায়ে কাউসার (১৮), রফিক মিয়া (২৩) ও কাউসার মিয়া (২৮) নামে তিন মাদকসেবীকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. বশিরুল হক ভূইয়া এই কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত কাউসার (১৮) বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সলিম উদ্দিনের ছেলে, রফিক মিয়া (২৩) একই গ্রামের মধু মিয়ার ছেলে ও কাউসার মিয়া (২৮) সিরাজরুল ইসলামের ছেলে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া জানান, গতকাল রোববার রাতে রফিক মিয়ার বাড়িতে বসে ওই তিন যুবক ইয়াবা ট্যাবলেট সেবন করছিল। এ সময় বিজয়নগর থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে সোমবার বিকেলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা