,

ব্রাহ্মণবাড়িয়ার ৫২৩ মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

news-image

আমিরজাদা চৌধুরী : হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। ভক্তদের জন্য মাতৃরেূপে দেবী দূর্গা। দশভূজা দেবী দূর্গার আগমনী বার্তায় ধরণী আজ পুলকিত। সার্বজনীন এ দূর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে এখন ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
দূর্গা পূজাকে সামনে রেখে এখন দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার মৃৎ শিল্পীরা। তবে পূজার আগ মুহূর্তে বসে নেই কারু শিল্পীরাও। প্রতিটি পূজা মন্ডপকে পূর্ণাঙ্গ শৈল্পিক রূপ দেওয়ার জন্য কারু শিল্পীরা এখন দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কয়েকজন মৃৎ ও কারু শিল্পী জানান, দূর্গা পূজাকে কেন্দ্র করে এখন নির্ঘুুম রাত কাটাচ্ছেন তারা। রাত-দিন জেগে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।
এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে ৫২৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৭৮টি, নাসিরনগর উপজেলার ১৩৫টি, সরাইল উপজেলায় ৪৫টি, বিজয়নগর উপজেলার ৫২টি, আশুগঞ্জ উপজেলার ১০টি, আখাউড়া উপজেলায় ১৯টি, কসবা উপজেলায় ৪৪টি, নবীনগর উপজেলায় ১০১টি ও বাঞ্ছারামপুর উপজেলার ৩৯টি মন্ডপে দূর্জা পূজার প্রস্তুতি চলছে।
দূর্গোৎসবকে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগীতা কামনা করেছে জেলা পূজা উদ্যাপন পরিষদ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম জানান, গত বছরের তুলনায় এবছর আরো বেশি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে পূজা মন্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
এদিকে দূর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা।
এ ব্যাপারে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, দূর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মোতায়েন থাকবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলোতে পুলিশের মোবাইল টিমও কাজ করবে।
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর ষষ্ঠি থেকে ২২ অক্টোবর দশমী পর্যন্ত ৪দিন ভক্তদের মাঝে বিরাজ করে দেবী দূর্গা চলে যাবেন স্বামী গৃহে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা