,

কলেজে যেতে বলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

news-image

ঘুম থেকে তুলে কলেজে যেতে বলায় ছোট ভাই মোবাশ্বের চৌধুরী ওরফে রায়হানের হাতে খুন হয়েছেন বড় ভাই সোহেল চৌধুরী (৩৮)। রোববার সকালে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় রাবেয়া রহমান লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে। রায়হান নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় পরিবার থেকে দাবি করা হয়েছে, রায়হান মানসিক ভারসাম্যহীন। আগের রাতে কলেজে না যাওয়ার বিষয়ে সোহেল ছোট ভাই রায়হানকে শাসন করে। এতে ক্ষুব্ধ হয়ে সে এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যা করে রায়হান পালিয়ে গেছে। 
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বড় ও ছোট আকারের ছোরা, একটি ট্যাব ও একটি খাতা উদ্ধার করেছে। 
পরিবারের বরাত দিয়ে  নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'রায়হান সব সময় নিজের কক্ষে দরজা বন্ধ একা থাকত। তার আচরণ ছিল অদ্ভূত। তিনটা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর দিত। শনিবার রাতে বড় ভাই সোহেল তাকে এ ধরনের আচরণ এবং পড়ালেখার জন্য বকাঝকা করেন। এজন্য রায়হান ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিল। রোববার সকালে সোহেল কলেজে যাবার জন্য রায়হানকে ডাকতে যায়। এ সময় উত্তেজিত হয়ে রায়হান সোহেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে রায়হানের কক্ষে সোহেলের মৃত্যু হয়।'
 
তিনি জানান, এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিংবা সংঘবদ্ধ অপরাধ নয়। রায়হানকে মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রায়হানকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। কোতোয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, সোহেলের লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা দায়ের করা হয়নি। ঘাতক ছোট ভাই রায়হানকে গ্রেফতার করা যায়নি।
 
সোহেলের মা সাংবাদিকদের জানান, তাদের চার ছেলের মধ্যে বড় ছেলে সোহেল। মেঝ ছেলে কয়েক বছর আগে অসুস্থ হয়ে মারা যান। তৃতীয় ছেলে আমেরিকায় পড়াশোনা করেন। সোহেল চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগ থেকে পাশ করা ডিপ্লোমা প্রকৌশলী। তার তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তিনি দাবি করেন তার ছোট ছেলে রায়হান মানসিক ভারসাম্যহীন ছিল।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা