,

রোবট পড়বে মনের ভাষা

news-image

আগামীতে গাড়িতে এ রোবট ব্যবহার করা যাবে, মানুষের মনের কথা পড়তে সক্ষম এমন রোবট তৈরি করেছেন গবেষকরা। মনোবিশেষজ্ঞ এই রোবট মানুষ যা ভাবে তা বাস্তবায়ন করবে কি করবে না_ সবই পড়তে সক্ষম। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিশেষায়িত এ রোবট এক ধরনের এলগরিদম ব্যবহার করছে যা ভবিষ্যতে গাড়িতে ব্যবহৃত হতে পারে। গবেষকরা বলছেন, এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কারচালকের মনের ভাষা বুঝে চলতে সক্ষম। গবেষক দলের প্রধান জাস্টিন হরইজ বলেছেন, তাদের উদ্ভাবতি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি মানুষকে আরও সহজভাবে বুঝতে সক্ষম হবে এবং তাদের উদ্ভাবনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রযুক্তিটি তৃতীয় কোনো পক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে না। এছাড়া কৃত্রিম বুদ্ধির এ রোবট মানুষের চেয়ে দ্রুতগতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সমর্থ হবে বলে দাবি করেছেন গবেষক দলের প্রধান। তিনি বলেন, আপনি একটা কাগজ তোলার জন্য হাত বাড়িয়েছেন। কিন্তু মাঝপথে গিয়ে কোনো কারণে বাধাগ্রস্ত হলে নতুন সিদ্ধান্ত গ্রহণে খানিকটা সময় ব্যয় হয়। এক্ষেত্রে তাদের উদ্ভাবিত রোবটটির ক্ষেত্রে তেমন হওয়ার সম্ভাবনা নেই। গবেষকরা বলছেন, তারা আগামীতে এ রোবট স্বয়ংক্রিয় গাড়িতে ব্যবহার করতে চান। আর সেটি হলে প্রচলিত স্বয়ংক্রিয় গাড়ির চেয়ে বাড়তি সুবিধা দেবে তাদের উদ্ভাবিত রোবট প্রযুক্তি। গবেষকরা বলছেন, তাদের মনো বিশেষজ্ঞ রোবটের উন্নয়ন কাজ চলতে থাকবে। তবে কবে নাগাদ এটি পুরোপুরি ব্যবহার যোগ্য হবে তা জানা যায়নি।     
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা