শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মবিশ্বাস নিয়েই নতুনভাবে কাজ শুরু করেছি

news-image

ফিরতি যাত্রায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল ছিল তার জজন্মদিন। সামনে পুজো উৎসব। এসব কিছু ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি-

জন্মদিন গেল। পূজা অপেক্ষা করছে আপনার জন্য। বিশেষ কোনো স্মৃতি কিংবা পরিকল্পনা আছে কী?
জজন্মদিনের অনুভূতি আসলে বলে বোঝানোর কিছু নেই। গতকাল আমার জজন্মদিন গেল। ৭ বছর বয়সে আমার প্রথমবার দাঁত পড়ে। এ নিয়ে সবাই আমাকে ক্ষেপাত। বলত, কোনোদিন দাঁত উঠবে না! আমার তখন কান্না পেত। ওই বছরের জজন্মদিনে আমার চার ভাই-বোন, মা-বাবা ও পরিবারের অন্য সবাই উপস্থিত ছিলেন। কি যে আনন্দ হয়েছিল। ওই স্মৃতিটা এখনও মনে পড়ে। এরপর দাদা চলে গেলেন বাইরে, বড় বোন আর মেঝ বোন চলে গেলেন শ্বশুরবাড়ি। বাবাও চলে গেলেন পরপারে। এখন আর জজন্মদিন সেভাবে উদযাপন করা হয় না।
এবারের জজন্মদিন কীভাবে পালন করেছেন?
একেবারেই স্বাভাবিকভাবে। কোনো আয়োজন ছিল না। ভক্ত, শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা পেয়েছি। এজন্য বিশেষ ভালো লাগাও ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছি। কারণ তারা দূরে থাকলেও এ দিনটির কথা কখনো ভোলেন না। সবাই আমাকে উইশ করেন।
পুজোর ছুটি কীভাবে কাটাবেন?
এবার দার্জিলিংয়ে পুজোর ছুটি কাটাব বলে ঠিক করেছি। অনেকবার চেষ্টা করেও সময়ের অভাবে যেতে পারিনি। তাই এবার আর মিস করতে চাই না।
দেশে ছেড়ে দার্জিলিংয়ে কেন?
ওখানে আমার ভাই, মামা ও মাসি থাকেন। তাদের বাড়িতে বেড়ানোর ইচ্ছে আছে। যদি কোনো কারণে ফেঁসে না যাই তাহলে ওখানেই পূজোর দিনগুলো কাটাব।
ঢাকার পূজা উৎসবে থাকতে কেমন লাগে?
নায়িকা হওয়ার পর বেশিরভাগ সময় পূজার উৎসব ঢাকাতেই পালন করতে হয়েছে। আনন্দ তো আছেই। কিন্তু নিজের মতো করে পালন করা কঠিন হয়ে পড়ে। কয়েকবার অবশ্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু সেখানেও একই অবস্থা।
বিরতির পর গত বছরের ঈদ থেকে চলচ্চিত্রে আবারও নিয়মিত হয়েছেন। ফিরতি যাত্রা কেমন লাগছে?
দ্বিতীয়বার যখন কাজ শুরু করেছি তখন বেশ আÍবিশ্বাস নিয়েই শুরু করেছি। আমি ঘুরে দাঁড়াতে পারব এবং পেরেছিও। ঢাকার চলচ্চিত্রে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। এ কঠিন কাজটিতে আমি সফল হয়েছি। স্বাভাবিকভাবেই ভালো লাগার কথা। চেষ্টা করছি নিজের অবস্থান ধরে রাখতে।
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
গতকাল থেকে ‘রাজা ৪২০’ ছবির ডাবিং শুরু করেছি। আজ থেকে শুরু হবে ‘রাজনীতি’র কাজ। আগামী ১৫ অক্টোবর শাকিব খান ব্যাংকক থেকে ফিরলে ১৮ অক্টোবর পর্যন্ত আরেকটি ছবির শুটিং করব তার সঙ্গে। এর পরপরই দার্জিলিং যাওয়ার প্রস্তুতি।

 

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন