বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ট্রাক খাদে পড়ে নিহত ৭, বিক্ষোভ অবরোধ, ২ বাসে আগুন

news-image

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি চালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জোরারগঞ্জ থানায় সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. কালামিয়া (৪৫), সাইদুর (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনির উদ্দিন (৪৫), আজাদ (২৫), মো. আলম (৩০)। এ ঘটনায় আহতরা হলেন- লাভলু, সাইফুল, এলাহী ও ইয়াছিন আলী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ফরিদ উদ্দিন জানান, নওগাঁ থেকে চাল বোঝাই ট্রাক (নং ঢাকামেট্টো ট ১৬-৯৬৪০)  নিয়ে ১১ জন ব্যবসায়ী ও শ্রমিক চট্টগ্রামের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। ভোর ৫টার দিকে মীরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত চাল ব্যবসায়ী ও চাতাল শ্রমিক নিহত হন। পুলিশ লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছে বলে জানান তিনি।

বিক্ষোভ অবরোধ, ২ বাসে আগুন

আশুলিয়ার জামগড়ায় মিনিবাসচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়ায় সড়ক অবরোধ করে দুটি বাসে আগুন দিয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে তারা। এদিকে এ ঘটনায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে কয়েকশ' গাড়ি আটকা পড়ে।336
সোমবার সকাল ৮টার দিকে শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এরপরই শুরু হয় বিক্ষুব্ধ শ্রমিকদের তাণ্ডব।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, জামগড়া এলাকার পলমল গ্রুপের এক নারী শ্রমিক রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস তাকে চাপায় দেয়। এরপর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে কাজ বন্ধ রেখে শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও গ্রামীণ সেবা নামের দুটি মিনিবাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও মিনিবাস দুটির বেশির ভাগ অংশ আগেই পুড়ে গেছে।
 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান