,

ছয় দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে থ্রি হুইলার বা তিন চাকার যানবাহন চলাচল বন্ধসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে। জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমারা দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করছে না। তাই কোনো প্রতিকার না পেয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

এদিকে, ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম সড়কে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে। এতে করে চরম ভোগান্তির শিকার হবেন সাধারণ যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা