,

স্কুল পরিবর্তনে অংকে দুর্বল হয় শিশু

news-image

 শিশুর ভবিষ্যতের জন্য অংক শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর শিশুর ভালোভাবে অংক শেখার জন্য প্রয়োজন দীর্ঘদিন নিবিড় তত্ত্বাবধানে অনুশীলন করা। এক্ষেত্রে ঘন ঘন স্কুল পরিবর্তনে শিশুর এ অনুশীলনে সমস্যা সৃষ্টি হয় এবং শিশু অংকে দুর্বল হয় বলে উঠে এসেছে সাম্প্রতিক গবেষণায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।image_277947_0.classroom

ঘন ঘন স্কুল পরিবর্তনে শিশুদের ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হয়। আর এতে বড় প্রভাব পড়ে শিশুর অংক শেখার ওপর। গবেষকরা জানিয়েছেন, ঘন ঘন স্কুল পরিবর্তনে শিশুর আচরণ ও ক্লাসে মনোযোগ প্রদানের ক্ষমতা বাধাগ্রস্ত হয়। কিন্তু একই স্কুলে দীর্ঘদিন পড়লে এ সমস্যা সীমিত থাকে।
গবেষকরা জানিয়েছেন, যেসব শিশু পাঁচ বছরের মধ্যে যতটা সম্ভব কম স্কুল পরিবর্তন করে তাদের বোঝার ক্ষমতা বেশি হয়। এছাড়া তারা অংকতেও ভালো করে পরবর্তী জীবনে।
স্কুল পরিবর্তনে অংকে দুর্বল হয় শিশু
গবেষণাটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এতে ৩৮১জন স্কুল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে ৫২ শতাংশ ছিল ছাত্রী। শিক্ষার্থীদের অংকের পরীক্ষা নেওয়ার পর তাদের স্কুল পরিবর্তনের তথ্যের সঙ্গে মিলিয়ে এ তথ্য পান গবেষকরা।
গবেষকরা জানান, যেসব শিক্ষার্থী ঘন ঘন স্কুল পরিবর্তন করে তাদের অংকের নম্বর ১০ পয়েন্ট পর্যন্ত কম হয় অন্য শিক্ষার্থীদের তুলনায়।
গবেষণাপত্রটির সহলেখক ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সাইকোলজির প্রফেসর সি সাইবেলা রেভার বলেন, ‘যদিও একবার বা দুইবার স্কুল পরিবর্তন শিক্ষার্থীদের মানসিক উন্নতিতে বড় প্রভাব ফেলে না তবে প্রতি বছর একবার করে স্কুল পরিবর্তনে তারা দীর্ঘমেয়াদে মারাত্মক সমস্যায় পড়ে।’
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে অ্যামেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নাল ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’-এ। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ