,

যে ৬টি লক্ষণে বুঝবেন আর সন্তান নয়

news-image

ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানই যথেষ্ট- বেশ কিছু দিন আগে এটাই ছিল সুখী পরিবারের চিত্র। কিন্তু জনসংখ্যার চাপ সামলাতে 'দুটোর বেশি নয়, একটি হলে ভালো হয়' পদ্ধতিতে উৎসাহ জোগানো হচ্ছে। এর পরও দম্পতিরা একটি বা দুটি বা দুটোর বেশি সংখ্যাক সন্তান নেওয়ার ইচ্ছা মনে পুষে রাখেন। কয়টা ছেলে-মেয়ে বাড়িজুড়ে ছুটোছুটি করলে আপনার পরিবার সুখী বলে মনে হবে, তা ভাবার বিষয় নয়। কিছু লক্ষণে বুঝে নিতে পারবেন যে, আপনার আর সন্তান নেওয়ার প্রয়োজন নেই অথবা সম্ভব নয়। বিশেষ করে মায়েদের জন্যে বিশেষজ্ঞরা তুলে ধরেছেন ৬টি লক্ষণের কথা।

১. আবারো গর্ভধারণের ভয় : অনেকে দুটো সন্তান নিয়ে ভাবেন, এবার যথেষ্ট হয়েছে। কিন্তু একটা ভয় থেকেই যায়। যদি আরেকটা সন্তান আসতে পারে ভেয়ে সত্যিই ভয় লাগে, তবে বুঝে নিন আপনার ঘরে তৃতীয়টি দরকার নেই।

২. খরচ সর্বোচ্চ পর্যায়ে : একটি বা দুটি সন্তান নিয়ে আপনার চারজনের সুখের সংসার। যদি বর্তমান অবস্থায় সংসারের খরচ সর্বোচ্চ পর্যায়ে এবং সঞ্চয় প্রায় শূন্যের কোঠায় থাকে তবে আর সন্তান নয়।

৩. মানসিক চাপ সর্বোচ্চ পর্যায়ে : সংসার সামলানোর চাপ যদি সামলানো কঠিন হয়ে যায়, তবে বুঝে নিন বাড়তি অতিথি আসলে এ চাপ আর সামলাতে পারবেন না।

৪. সঙ্গীকে সময় দিতে পারছেন না : যদি দেখেন আপনি সংসার সামলাতে গিয়ে স্বামীকে সময় দিতে পারছেন না, তবে বাড়তি সন্তানের আশা করতে যাবেন না।

৫. বাড়তি চাহিদা মেটানো প্রায় অসম্ভব : যদি দুই-একটি সন্তানের চাহিদা মেটাতেই আপনি হিমশিম খেয়ে যান, তবে বাড়তি সন্তানের চাপ কিভাবে সামলাবেন?

৬. পরিপূর্ণ সংসার : একটি সন্তান নিয়েও যদি মনে হয়, আপনার পরিবারে পূর্ণতা এসেছে, তবে বুঝতে হবে আর সন্তানে প্রতি আগ্রহ নেই আপনার। সূত্র : টাইমস অব ইন্ডিয়া  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ