,

খুলনায় প্রিজন সেলে জামায়াত নেতার মৃত্যু

news-image

খুলনায় কারাগারে থাকা অবস্থায় মো. আকরামুজ্জামান রাজা (৫৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন। খুলনা জেলা কারাগার সূত্র জানায়, জামায়াত নেতা আকরামুজ্জামান রাজা নাশকতার মামলায় আটক ছিলেন। গতকাল রোববার রাত সোয়া ৮টারদিকে হঠাৎ তার বুকে ব্যথা উঠলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০ টার দিকে তিনি মারা যান।


ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. কামরুল ইসলাম বলেন, গতকাল রোববার সকালে জামায়াত নেতা আকরামুজ্জামান রাজাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পূনরায় তাকে কারাগারে আনা হয়। সারাদিন তিনি সুস্থই ছিলেন। হঠাৎ করে রাতে স্ট্রোক করেন। এরপর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। তিনি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (২৫ বি) মামলায় গত ২৭ সেপ্টেম্বর পুলিশের হাতে আটক হয়ে কারাগারে আসেন। এ মামলাটি জামিন অযোগ্য হওয়ায় মানসিক দুশ্চিন্তা থেকে তিনি স্ট্রোক করতে পারেন বলেও ধারণা করছেন তিনি। জেল সুপার আরও জানান, বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হলে তারা হাসপাতালে আসেন। আজ সোমবার পোস্টমর্টেম শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা