,

সারাদেশে জামায়াতের বিক্ষোভ সোমবার

news-image

ডেস্ক রিপোট: জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ রাতে এই কর্মসূচি ঘোষণা করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই  আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। ভিত্তিহীন মিথ্যা ও বায়বীয় অভিযোগে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হত্যার চক্রান্ত করছে। মুজাহিদকে ন্যায়বিচার পাওয়া থেকে  বঞ্চিত করা হয়েছে।
তিনি বলেন,সরকার সারাদেশে জামায়াতের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুলুম করছে। একদিকে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে, অন্যদিকে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে ঢুকাচ্ছে। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য তিনি দলের সকল শাখার প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু