,

ব্রাহ্মণবাড়িয়ায় মদ-ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

news-image

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, এস্কফ সিরাপ ও হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এঘটনায় স্বপন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিজয়নগরের বিষ্ণপুর এলাকা থেকে ৩০ বোতল এস্কফসহ স্বপন মিয়াকে আটক করা হয়। স্বপন একই উপজেলার পত্তন গ্রামের মৃত তারু সর্দারের ছেলে।এর আগে আখাউড়ার গঙ্গাসাগর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ফকিরমোড়া এলাকা থেকে ২০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।বিজিবির ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) টহলরত সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ