,

তুরস্কে সন্ত্রাসী হামলা : গুয়াতেমালায় ভূমিধসে মৃতের সংখ্যা ২৬৪, নিখোঁজ ৪০

news-image

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কে শান্তি র‌্যালিতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় অন্তত ৯৫ জন নিহত ও আরো দুই শতাধিক আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট এই জঘন্য হামলায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি তার গভীর সমবেদনা জানিয়েছেন। আমেরিকার জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এবং ওই অঞ্চলের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের জনগণের পাশে আছে বলে তিনি জানান।’ সরকার বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে আসা বামপন্থী ও কুর্দিপন্থী সক্রিয় কর্মীদের এক জমায়েতে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা এই হামলা চালায়। এটি আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

 গুয়াতেমালায় ভূমিধসে মৃতের সংখ্যা আরো বেড়ে ২৬৪, নিখোঁজ ৪০ 

গুয়াতেমালা নগরীর বাইরে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। শনিবার তল্লাশী ও উদ্ধার কর্মীদের মুখপাত্র একথা জানিয়েছেন। দমকল বিভাগের মুখপাত্র জুলিও সানচেজ ও ঘটনাস্থলে কর্মরত অন্যান্য উদ্ধারকর্মীরা বলেন, ‘এই মুহূর্তে আমরা মোট ২৬৪ টি মৃতদেহ উদ্ধার করেছি এবং এখনো আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। আমরা নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছি।’ guatemala-1
সপ্তাহান্ত জুড়ে তল্লাশী ও উদ্ধার অভিযান চলবে। তবে কর্মকর্তারা জানান,এই উদ্ধার অভিযান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে তারা সোমবার এক বৈঠকে বসবেন। ১ অক্টোবর সান্তা ক্যাটারিনা পিনুলায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এটি গুয়াতেমালা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯মাইল)পূর্বে অবস্থিত। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা