বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমালে চলবে না, একচোখা নীতি ছাড়তে হবে : বি চৌধুরী

news-image

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ঘুমালে চলবে না, একচোখা নীতি ছাড়তে হবে। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। তবে জাতীয় সরকারে বর্তমান সংসদের লোকজনকে অন্তর্ভূক্ত করা যাবে না। কারণ এই সংসদের লোকজন জনগণের ভোটে নির্বাচিত হয়নি।

রবিবার সকালে বারিধারার বাসভবনে তাঁর ৮৫তম জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
বি. চৌধুরী বলেন, বর্তমান জাতীয় সংসদের আগের সংসদের লোকজন এবং অন্যান্য দল ও শ্রেণী-পেশার মধ্য থেকে ভাল মানুষ নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। বি. চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আমলে কৃষি, শিক্ষা ও শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়েছে। দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, দারিদ্র বিমোচনে দেশ অনেক দূর এগিয়েছে, শিক্ষাক্ষেত্রেও ভাল সাফল্য এসেছে। কিন্তু এসব রাজনৈতিক ও বৈজ্ঞানিক অর্জন সত্ত্বেও আমরা গণতন্ত্র পেলাম না। ভোট আছে, ফলাফল নেই। মানুষ ভোট দিতে পারে না। শতকরা পাঁচ ভাগ ভোট নিয়ে সরকার চলছে। দেশে শান্তি-শৃঙ্খলা নেই। নেই আইনের শাসন। সাগর-রুনির হত্যা, নারায়ণগঞ্জের তকি হত্যা ও সাতখুনের বিচার এখনও হয়নি। সাতখুনের মূল আসামি নূর হোসেনকে এখনও কলকাতা থেকে ফেরৎ আনতে পারেনি সরকার।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশে আইএস’র অস্তিত্ব আছে কি না, তা সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে। ক্রিকেটে আমাদের বিশাল মর্যাদা ও অর্জনকে ম্লান এবং পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে দুবাই গিয়ে খেলতে হলে কোথায় যাবে আমাদের ক্রিকেট? অনেক রকম ষড়যন্ত্র চলছে।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন- বিকল্পধারার নেতা  অধ্যাপক আবু মোজাফফর আহমেদ, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, শাহ আহম্মেদ বাদল, বেগ মাহাতাব, সাহিদুর রহমান, মাহবুব আলী, জানে আলম হাওলাদার, আইনুল হক, আসাদুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন, শহীদুল হক ভূইয়া ও মামুনুর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে বি. চৌধুরী ৮৫তম জন্মদিনের কেক কেটে তা নিজে নেতাকর্মীদের মধ্যে বিতরণ করেন। এ সময় বি. চৌধুরীর সহধর্মিনী হাসিনা ওয়ার্দা চৌধুরীও উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে