,

চাদে বোমা হামলায় নিহত ৩৮

news-image

চাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫১ জন। শনিবার লেক চাদ সীমান্তবর্তী শহর বাগা সোলাতে এ হামলার ঘটনা ঘটে।  তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার না করলেও কর্তৃপক্ষ এ ঘটনার জন্য নাইজেরিয়ার সন্ত্রাসী বাহিনী বোকো হারামকে সন্দেহ করছে। সেনা মুখপাত্র কর্নেল আজিম আগৌনা বারামানদুয়া জানান, দুটি গ্রুপ এ হামলা চালিয়েছে। এসময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। 
তিনি জানান, নারী আত্মঘাতী হামলাকারীদের একটি গ্রুপ প্রথমে বাগা সোলার বাজারে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১৬ জন নিহত হয়। পরে বাজারের কাছেই একটি শরণার্থী শিবিরে দ্বিতীয় গ্রুপটি আত্মঘাতী বোমা হামলা চালালে ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৩ জন সাধারণ মানুষ ও পাঁচ হামলাকারী রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর