বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গা রানী হবেন ঐশ্বরিয়া , পাকিস্তান মাতাচ্ছে ঐশ্বরিয়ার ‘জাজবা’

news-image

অবশেষে 'দুর্গা রানী সিং' হতে সম্মতি জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের মহিলা পুলিশ দুর্গা রানী সিংকে পর্দায় আনছেন সুজয় ঘোষ। বিদ্যা বালান, কারিনা কাপুর, কঙ্গনা রানাওয়াত-কার কাছে প্রস্তাব নিয়ে যাননি পরিচালক! কিন্তু কারো সঙ্গেই বনিবনা হচ্ছিল না। 'হ্যাঁ, সুজয়ের ছবিটি আমি করছি'-গতকাল সংবাদমাধ্যম ডিএনএকে নিশ্চিত করেছেন সাবেক বিশ্বসুন্দরী। এখানে ঐশ্বরিয়ার নায়ক ইরফান খান। শুক্রবার মুক্তি পেয়েছে ঐশ্বরিয়ার কামব্যাক ছবি 'জজবা', এখানেও আছেন ইরফান।aysiria1

ঐশ্বরিয়া আরো বলেন, "কেবল এ ছবিটিই নয়, জাপানের গোয়েন্দা উপন্যাস 'ডিভোশন অব মিস্টার এক্স'-অবলম্বনে তৈরি ছবিতে আমাকে চাইছেন সুজয়। গল্প শুনেছি, এখনো পাকা কথা দিইনি। আমার হাতে এখন তিনটি ছবি-করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল', ওমাঙ্গ কুমারের 'সর্বজিৎ সিং' ও 'দুর্গা রানী সিং'। এগুলোর কাজ শেষ না করে নতুন ছবি হাতে নিতে চাই না।"

 


পাকিস্তান মাতাচ্ছে ঐশ্বরিয়ার 'জাজবা'
কৌশলগত কারণে পাকিস্তানে মুক্তি দেওয়া হয়েছে ঐশ্বরিয়ার সবসাম্প্রতিক ছবি 'জাজবা'। উদ্দেশ্য সফল হয়েছে অ্যাশ এবং ইরফান পাঠান অভিনীত ছবিটি। বলিউড লাইফ ডট কমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বেশ গুঞ্জন তুলেছে সিনেমাটি।

এমনিতেই গোটা বিশ্বে ইরফান পাঠান পরিচিত। হলিউডের বেশ কয়েকটি মুভি করার সুবাদে তিনি গ্লোবাল স্টার। এদিকে, অ্যাশও কম যান না। পাকিস্তানে প্রচুর ভক্ত রয়েছে তার। তা ছাড়া সালমানের 'বজরঙ্গি ভাইজান' মুক্তির পর পাকিস্তানে বেশ হিট হয় মুভিটি। এরপর অ্যাশের এই ছবি গ্রহণ করে নিয়েছে পাক দর্শকরা।aishwarya-rai jajba

গত শুক্রবারে পাকিস্তানে 'জাজবা' মুক্তি পেয়েছে। এর আগে সালমানের মেগা হিট মুভি 'বজরঙ্গি ভাইজান' পাকিস্তানে বাধার সম্মুখীন হয়েছিল। কিন্তু পরে দারুণভাবে সাড়া ফেলে দেয়। 'জাজবা' কৌশলগত কারণেই পাকিস্তানে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা।

জি স্টুডিও জানায়, পাকিস্তান এমন এক দেশ যার ভেতরে আবিষ্কারের অনেক কিছু রয়েছে। এ কাজে তাদের বিরুদ্ধে কোনো বাধা, পরোয়ানা বা প্রতিবাদও আসেনি। তা ছাড়া ছবিতে এমন কোনো উপাদান নেই যা পাকিস্তানে বিতর্কের সৃষ্টি করবে। বরং এই ড্রামাটিক থ্রিলারের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরো জোরদার করার চেষ্টা করা হয়েছে। ভারতের পণ্য পাকিস্তানে চালানোর এটাই অব্যর্থ কৌশল।

শুধু তাই নয়, সঞ্জয় গুপ্তার এ ছবির মাধ্যমে পাকিস্তানে সবচেয়ে বড় পরিসরে কোনো ভারতীয় ছবি মুক্তি পেতে চলেছে। টানা ৫ বছর পর অ্যাশের ফিরে আসার বিষয়টি বড় প্রভাব ফেলবে বলে আশা করেন পরিচালক।

সব মিলিয়ে পাকিস্তানে 'জাজবা' আশা পূরণ করেছে বলেই মনে করেন নির্মাতারা।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে