,

অ্যান্ড্রয়েডে ব্ল্যাকবেরি, লাভ না হলে মোবাইল ব্যবসা বন্ধ

news-image

অ্যান্ড্রয়েড আর আইওএস স্মার্টফোনের বাজারে টিকে থাকতে বেশ যুদ্ধ করতে হয়েছে ব্ল্যাকবেরিকে। এক সময়ের সবচেয়ে জনপ্রিয় এই ফোন টিকে থাকতে অবশেষে অ্যান্ড্রয়েড সিস্টেমে পরিচালিত 'প্রিভ' নামের স্মার্টফোনটি বাজারে আনছে। এ প্রসঙ্গে সিইও জন সিন বলেন, যদি আগামী এক বছরের মধ্যে ফোনের ব্যবসায় তারা লাভ না দেখেন, তবে স্মার্টফোন নির্মাণ থেকে বেরিয়ে আসবে ব্ল্যাকবেরি।

ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড মোবাইল কনফারেন্সে সিইও বলেন, আমি এখনো মোবাইল ব্যবসায় আছি, কারণ বিশ্বাস করি এখনো বাজারে আমাদের মোবাইলের বিশেষ মূল্য রয়েছে। ব্ল্যাকবেরি এখন অ্যান্ড্রয়েড এবং ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ১০ দুটোই চালাবে। তবে অ্যান্ড্রয়েডে ব্ল্যাকবেরির নিজস্ব নিরাপত্তাব্যবস্থা আগের মতোই রাখার চেষ্টা করতে হবে। যদি আগামী এক বা দুই বছরের মধ্যে এ কাজটি করা ফেলা হবে বলে আশাপ্রকাশ করেন জন। সরকারি কর্মকর্তদের জন্যে যে ব্ল্যাকবেরি বানানো হবে, তাতে নিজেদের অপারেটিং সিস্টেমই রাখা হবে। মজার বিষয় হলো, ব্ল্যাকবেরি প্রিভ-এর দেহ স্যামসাং গ্যালাক্সি নোট৫-এর চেয়েও পাতলা। এতে টাচ স্ক্রিন পর্দার সঙ্গে থাকছে হিডেন কিপ্যাড। পর্দার দুই পাশে কার্ভ করা রয়েছে। স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর ব্যবহৃত হয়েছে। পেছনের ক্যামেরাটি দারুণ শক্তিশালী, ১৮ মেগাপিক্সেল।

আগামী বছরের প্রথম ভাগে আসতে পারে মোবাইলটি। সূত্র : ডেইলি মেইল 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা