বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৯৫

news-image

তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার কুর্দি ও বামপন্থী সংগঠনগুলোর আয়োজন করা এক শান্তি সমাবেশেজোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। আহত ২৪৫ জনের মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে মৃতের সংখ্যা আরও বাড়ার আভাস দিয়েছে চিকিৎসকেরা। নিহতদের স্মরণে তুরস্কে পালিত হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিন। শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব খবর নিশ্চিত করেছে।
প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায় ও তুরস্ক সরকারের সঙ্গে কাজ করার অঙ্গিকার পূর্নব্যক্ত করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী। 
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামলাকে ঘৃণ্য কাজ বলে মন্তব্য করেছেন তিনি। বাতিল করেছেন তুর্কেমেনিস্তানের পূর্ব নির্ধারিত সফর। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আহমেত দাভুতৌলু। তাঁর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে তুরস্কের গণতন্ত্র-শান্তি আর স্থিতিশীলতা রক্ষার অঙ্গীকার করেছেনে তিনি।
কর্তৃপক্ষের বরাতে এ হামলার পেছনে দু’জন আত্মঘাতীর জড়িত থাকার আশঙ্কার কথা জানিয়েছে আল জাজিরা। তবে কুর্দিপন্থী এইচডিপি দলের একজন নেতা বিবিসির কাছে অভিযোগ করেছেন, এটি রাষ্ট্রীয় মদদের হামলা।

শনিবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় রেলস্টেশনের কাছে শান্তির দাবিতে সমাবেশে মিলিত হয় লক্ষাধিক মানুষ। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে-র সঙ্গে সরকারের চলমান সহিংসতার অবসান চেয়ে শান্তি সমাবেশটির ডাক দেওয়া হয়েছিল। সমাবেশকারীদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুর্দিশ পিপল ডেমোক্রেটিক পার্টি- এইচ ডিপি এবং বেশ কয়েকটি বামপন্থি গোষ্ঠী এ সমাবেশের আয়োজন করে। কিন্তু হঠাৎ করেই স্থানীয় সময় সকাল ১০ টা ৪ মিনিটে পরপর দু'দফা বোমা হামলায় কেঁপে ওঠে সমাবেশস্থল। ঘটনাস্থলেই নিহত হয় বহু লোক। প্রথমে নিহতের সংখ্যা ২০ বলা হলেও দ্রুতই তা বাড়তে থাকে।

তুরস্কের সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ হামলার ঘটনা ঘটলো। ইতোমধ্যে কুর্দিশ পিপলস ডেমোক্রেটিক পার্টি- এইচ ডিপি তাদের আগামী নির্বাচনী সমাবেশগুলো বাতিল করেছে। এইচডিপি পার্টির ট্যুইটে বহু লোক হতাহত হওয়ার কথা বলা হয়েছে, এছাড়া আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় পুলিশ লোকজনের উপর ‘হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

এর আগে চলতি বছরের ২০ জুলাই সিরিয়া সীমান্তবর্তী সুরুস শহরের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ছাত্র সমাবেশে আত্মঘাতী হামলায় ৩৩ জন নিহত এবং আহত শতাধিক হয়। পরদিন এ ঘটনায় দায় স্বীকার করে আইএস।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান